১৪ বছর পর অফিস-ফ্যাক্টরি আবারো ক্রয়ে বাধ্যের অভিযোগ
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের গুলিস্তান শপিং কমপ্লেক্সে পজেশন নেওয়া অফিস ও ফ্যাক্টরি অবৈধভাবে তালা লাগিয়ে পুনরায় অতিরিক্ত টাকা আদায় ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন ওই মার্কেটের ব্যবসায়ী মো. মান্নান মিয়া।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ওই শপিং কমপ্লেক্সের দোকান মালিক সমিতির পক্ষে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি ।
লিখিত বক্তব্যে মান্নান মিয়া বলেন, ২০০৮ সালে গুলিস্তান শপিং কমপ্লেক্সের ৫০০ স্কয়ারের বর্গফুটের দুটি এবং ১ হাজার ১৫ বর্গফুটের দ্যা ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পজিশন ক্রয় করি। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে দ্যা ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানিকে পাওয়ার দেওয়া হয়। তারা আমাদের টাকা নিয়ে চুক্তিপত্র প্রদান করে। এ চুক্তিপত্রের দলির পাওয়ার পর থেকে আমি দোকান ভোগ-দখল করে আসছি।
তিনি বলেন, নিয়ম মেনে মাসিক জমিদারি ভাড়া ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে আসছি। কিন্তু বর্তমানে গুলিস্তান শপিং কমপ্লেক্সের পরিচালনা পরিষদে যারা আছেন তারা নতুন করে ৬ হাজার টাকা বর্গফুট দাম নির্ধারণ করে নতুন করে আবারো ক্রয় ও চুক্তিপত্র দলিল নিতে বলেছেন।
মান্নান মিয়া বলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উপ-মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ বৃহস্পতিবার মার্কেটের ১০ তলায় তালা ঝুলিয়ে দেয়। পুরো ১০ তলায় পজিশন কেনা সব দোকানে তালা ঝুলিয়ে রাখা হয়েছে। ১০ তলায় আমার অফিস ও ফ্যাক্টরির মূল ফটক তালা দিয়ে রাখা হয়েছে।
মান্নায় মিয়া অভিযোগ করেন, বর্তমান মার্কেটের কেয়ারটেকার শাহজাহান মিয়া কয়েকজন লোক নিয়ে তাকে হুমকি দেয়। এ ব্যাপারে কারও কাছে কোনো অভিযোগ করলে তাকে খুন ও গুম করার হুমকি দেন তিনি। এজন্য আমি জীবনের নিরাপত্তার কথা ভেবে শাহজাহান মিয়ার বিরুদ্ধে পল্টন থানায় একটি জিডি করেছি।
মান্নান মিয়া বলেন, এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং ডিএমপি মতিঝিল জোনের ডিসি বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু এখনো কোনো সহায়তা পাইনি। বিষয়টি সুরাহা করতে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছেন তিনি।
সাদিক পলাশ / সাদিক পলাশ
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ