খুলনায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পত্রিকা অফিসে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ
খুলনায় একটি জাতীয় দৈনিক পত্রিকার অফিসে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পিবিআই ইন্সপেক্টর মঞ্জরুল আহসান মাসুদের বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে খুলনা মহানগরীর ছোট মির্জাপুরস্থ দৈনিক ইনকিলাব পত্রিকার কার্যালয়ে। আজ রোববার (১৫ মে) দুপুরে কলেজ পড়ুয়া ভিকটিমকে নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ।
খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, কলেজছাত্রী ওই মেয়েটি পিবিআই ইন্সপেক্টর মাসুদের কাছে মোবাইল বা ফেসবুক ছবি সংক্রান্ত বিষয় নিয়ে গত ৫ দিন আগে আসেন। এ সুবাদে তাকে সহযোগিতা করার কথা বলে ওই কাগজী হাউজের একটি কক্ষে নিয়ে যান মাসুদ। সেখানেই তাকে ধর্ষণ করেন। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ কারণে ওই কলেজছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে। উক্ত ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরো জানান, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য পত্রিকা অফিসের কার্যালয়ের তালা ভেঙে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কেএমপির উপ-কমিশনার সোনালী সেন।
এমএসএম / জামান
কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা
আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা
ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ
চারঘাট রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত
তেঁতুলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম গ্রেপ্তার
ধুনটে কানু মন্ডলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী
উলিপুরে ইয়াবাসহ দুই ব্যক্তি আটক থানায় মামলা
পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার
বাঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন
কুড়িগ্রামে নতুন নিয়োগপ্রাপ্ত ৪৬৭ জন প্রাথমিক সহকারী শিক্ষকের লটারির মাধ্যমে পদায়ন
ঝিনাইদহে পিটিআইয়ের নতুন ভবন উদ্বোধন: সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও আইনের শাসন নিশ্চিতে আইনমন্ত্রীর প্রত্যয়