মাদারীপুরে খাদ্যগুদামের ভেতর থেকে খাদ্য কর্মকতার মরদেহ উদ্ধার
মাদারীপুরে নিজ কার্যালয় থেকে খাদ্যগুদামের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার নয়াচর এলাকার চরমুগরিয়া খাদ্যগুদামের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা।
মোহাম্মদ কামরুল ইসলাম শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের খালাসিপাড়া গ্রামের নুরুল ইসলাম খালাসির ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, রোববার সকালে চরমুগরিয়া এলাকার খাদ্যগুদাম কার্যালয়ের ভেতরে বাথরুমের সামনে কামরুল ইসলামের মরদেহ ঝুলতে দেখে অফিসের স্টাফরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এই ব্যাপারে আইন-আনুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে নদ-নদীতে পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম
রেলের অবিক্রিত আসনের টাকা কার পকেটে?
পলাশবাড়ীর আলোচিত হরিদাস চন্দ্র তরনী দাস গ্রেপ্তার
মাগুরায় ২ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
বেনাপোল বন্দরে ঘোষনাবর্হিভূত কোটি টাকার শাড়ি,কসমেটিক্স পণ্য আটক
সকালের সময়ে সংবাদ প্রকাশের পর রাণীশংকৈলের বাংলাগড় হাইস্কুলে তদন্ত কমিটি গঠন
নেত্রকোণায় আগাম বন্যা মোকাবিলায় প্রস্তুত জেলা স্বাস্থ্য বিভাগ
পটিয়ায় পাবলিক প্রসিকিউটরের বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থ ও দলিলপত্র লুট
রায়পুরে হাতুড়ে চিকিৎসকের ভুলে টিটেনাসের বদলে জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন! হাসপাতালে কিশোরী
সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি
লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ
বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত
লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত
Link Copied