ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় খাবার অনুপযোগী গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৬-৫-২০২২ দুপুর ২:১৪
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খাবার অনুপযোগী গরুর মাংস (পচা) বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।আজ সোমবার (১৬ মে) দুপুরে উপজেলা সদরের পৌরবাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।দণ্ডপ্রাপ্ত ব্যাক্তি হলেন নবীনগর পৌর এলাকার উত্তরপাড়া মহল্লার সৈয়দ আহমেদের ছেলে আকরাম মিয়া (৩৮)।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাংস ব্যবসায়ী আকরাম তার দোকানে পচা মাংস বিক্রি করছিলেন। তাৎক্ষণিক ভেটেরিনারি সার্জন ডা. সাদিকুল ইসলাম ওই মাংস খাবার অনুপযোগী বলে জানালে তাকে ২০ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন জানান, জবাই করা গরুটির পা ভাঙা ছিল। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায় ওই ব্যবসায়ীকে কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু