ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তীব্র গরমে রোগীদের কষ্ট লাঘবে হাসপাতালে ফ্যান দিলেন শিবলী সাদিক এমপি


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১৬-৫-২০২২ দুপুর ২:৪৬
তীব্র গরমে রোগীদের কষ্টের কথা ভেবে দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল) নিজস্ব অর্থায়নে বৈদ্যুতিক ফ্যান উপহার দিয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শিবলী সাদিক এমপি।
 
সংসদসদস্য শিবলী সাদিক চিকিৎসার জন্য দেশের বাহিরে অবস্থান করায় রবিবার রাতে হাসপাতালের জরুরী বিভাগে এমপি’র পক্ষে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মেসবাউল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মুরাদ ইসলাম বৈদ্যুতিক ফ্যানগুলো হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাহমুদুর রহমান (ডলার) এর হাতে তুলে দেন।
 
সংসদসদস্য শিবলী সাদিক জানান, বিরামপুরবাসীকে যাতে উপজেলার বাইরে চিকিৎসার জন্য যেতে না হয়, সেই লক্ষে কাজ করে যাচ্ছি।হাসপাতালের অন্যান্য সমস্যা সমাধান ও রোগীদের সেবার মান আরও বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করারও আশ্বাস দেন তিনি।
 
উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মুরাদ ইসলাম জানান, হাসপাতালের পুরুষ ওয়ার্ডে বেশকিছু দিন যাবৎ বৈদুত্যিক ফ্যানের পাখা নষ্ট। মাস খানেক অতিবাহিত হয়ে গেলেও তা মেরামতে কার্যকরি কোন ব্যবস্থা গ্রহণ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তীব্র গরমে রুগির লোক হাত পাখা ব্যবহার করছে, তবুও রুগিটা গরমে ছটপট করছে। কেও দেখার নেই। আজাদ নামের এক যুবক এমনটা লিখে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যেম ফুসবুকে পোস্ট করে। পোস্টটি এমপি মহোদয়ের নজরে এলে তিনি হাসপাতালে ফ্যান দিতে নির্দেশ দেন। সেই নির্দেশনা বাস্তবায়নে ফ্যানগুলো আজকে হাসপাতালে দেওয়া হয়েছে।
 
এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মশিউর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবঃ) ইয়াশিন আলী, মেডিকেল টেকনেশিয়ান (ইপিআই) মাসুদ রানা, হারবাল এ্যসিস্টেন আতিয়ার রহমান, আজাদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন