‘দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানের তালিকা হলে এক নম্বর হবে ডিএসসিসি’
দেশে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানের তালিকা করা হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এক নম্বরে থাকবে বলে দাবি করেছেন সংস্থাটির মেয়র শেখ ফজলে নূর তাপস।
সোমবার (১৬ মে) ডিএসসিসি নগরভবনে দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
মেয়র বলেন, আমার দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তিতে দৃঢ়তার সঙ্গে বলতে চাই, দুর্নীতি মুক্তির দিক থেকে আমরা অবস্থান তৈরি করেছি। যদি সরকারের পক্ষ থেকে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানের তালিকা করা হয় তাহলে নিশ্চিত করে বলতে পারি এক নম্বর প্রতিষ্ঠান হবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। অগ্রযাত্রার দিক থেকে ডিএসসিসিকে কেউ দাবায় রাখতে পারবে না।
দক্ষিণ সিটি করপোরেশনে নিজের পরিকল্পনা নিয়ে মেয়র বলেন, আমরা যে পরিকল্পনা করেছি, সে অনুযায়ী খুব দ্রুত উদ্যোগ নেবো। ঢাকা শহরে কোনো প্রতিষ্ঠান নিবন্ধন (ট্রেড লাইসেন্স) ছাড়া ব্যবসা করতে পারবে না। সবাইকে বাণিজ্যিক কার্যক্রমের অনুমোদন নিতে হবে। এছাড়া দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় যেসব বাজার আছে সেগুলো আমাদের আওতায় আনবো। কীভাবে সেই বাজার পরিচালনা হবে, কয়টি বাজার থাকবে এগুলো সব আমরা একটি নীতিমালার আওতায় আনবো এবং এসব বাজারগুলোকে নিবন্ধন দেবো।
জলাবদ্ধতা বিষয়ে দক্ষিণ সিটি করপোরশনের মেয়র বলেন, আশা করছি এ বছর রাজধানীতে জলাবদ্ধতা আগের চেয়ে কম হবে। আগের বছরে জলাবদ্ধতা হলে তা নিরসন হতে এক ঘণ্টা সময় লাগতো। এবার আধা ঘণ্টার মধ্যে পানি নিষ্কাশন হয়ে যাবে। আমরা দৃঢ়তার সঙ্গে জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছি।
রাস্তা খোঁড়াখুঁড়ির বিষয়ে তিনি বলেন, সমন্বয়হীন রাস্তা খোঁড়াখুঁড়ি আমরা অনেকাংশেই কমিয়ে আনতে পেরেছি। অনেকে অনুমতি চেয়েছে রাস্তা খোঁড়ার। কিন্তু আমরা বর্ষার আগে কোথায় খুঁড়তে অনুমোদন দেয়নি। আমরা বলেছি সেপ্টেম্বরের আগে কোনো রাস্তা খুঁড়তে দেওয়া হবে না।
সড়কের যানজট নিরসনের কথা উল্লেখ করে রাত আটটার পর রাজধানীর দোকান বন্ধ করার আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করলে যানজট কিছুটা নিয়ন্ত্রণে আসবে। এর বাইরে আরও বেশ কিছু ভালো দিক আছে। এটি যদি আমরা কার্যকর করতে পারি তাহলে সবাই পরিবারকে আরও বেশি সময় দিতে পারবে। পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে। দোকান বন্ধ করে বাবা যেমন বাসায় ফিরবে, তেমনি বাড়ির ছেলেও ভাববে বাবা বাড়িতে ফিরেছে আমিও তাড়াতাড়ি বাড়িতে ফিরি। এখন দেখা যায় একজন ব্যবসায়ী তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান মধ্যে রাত পর্যন্ত খুলে রাখেন, বাড়ি ফিরতেও দেড়ি করেন। রাত আটটার পর দোকান বন্ধ হয়ে গেলে শহরের যানজটও নিয়ন্ত্রণে চলে আসবে।
সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কেরানীগঞ্জে খাদ্য নিরাপদতা বিষয়ক সেমিনার ও কুইজ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিভা বিকাশের অনন্য উদ্যোগ - আনসার ভিডিপি প্রতিভা অন্বেষণ ক্যাম্পিং
ইউনিয়ন পর্যায়ে গবাদিপশুর জাত উন্নয়ন সরকারি কৃত্রিম প্রজনন সেবা বন্ধের যৌক্তিকতা ব্যাখ্যা
র্যাব-১-এর মোবাইল কোর্টে ১৭ মাদক কারবারি-সেবনকারী দণ্ডিত
ওয়াসার পানি শোধন প্রকল্পে লুটপাটের অভিযোগ, বন্ধ দুর্নীতির তদন্ত
এলজিইডি-ক্রিলিকের নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর দুটি কর্মশালা অনুষ্ঠিত
হাতিরঝিলের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করলেন স্থানীয় সরকার ও গণপূর্ত প্রতিমন্ত্রীদ্বয়
রাজউক জোন-৭ দপ্তরে গবেষণাপত্র উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত
প্রান্তিক মানুষের পুষ্টি ও খামারিদের জীবনমান উন্নয়নই মিল্ক ভিটার প্রধান লক্ষ্য: চেয়ারম্যান এস এম আমীর হামজা শাতিল
দেড় মাস আগে বদলি' এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরে বহাল তবিয়তে তন্ময় দে চৌধুরী
আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস উপলক্ষে তেজগাঁওয়ে সমাবেশ ও গণসংযোগ
হাসপাতালের ভবন ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যাচাইয়ে রাজউকের পরিদর্শন