ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মাদকসহ ২ ব্যবসায়ি গ্রেফতার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৬-৫-২০২২ দুপুর ৪:৭
ঠাকুরগাঁওয়ে ফেনসিডিল ও গাজাসহ ইসরাফিল হোসেন মিঠু ও মাসুম সরকার নামে ২ মাদক কারবারীকে গ্রেফতার করে পুলিশ। সোমবার উল্লেখিত ২ জনের বিরুদ্ধে পৃথক মামলার বিষয়টি নিশ্চিত করেছে সদর থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ।
 
মামলা সূত্রে জানা যায়, গত রোববার সন্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পৌর শহরের বাজারপাড়া মহল্লায় ইসরাফিল হোসেন মিঠু (৫৬)’র বাড়িতে বিক্রির উদ্দেশ্যে ফেনসিডিল মজুত রয়েছে। এরই প্রেক্ষিতে তার বাড়িতে সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত হয়ে ৫০ বোতল ফেনসিডিল, নগদ ৫৬ হাজার ৩৫০ টাকাসহ তাকে আটক করা হয়। সে ওই মহল্লার মৃত জয়নাল আবেদীনের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্যব্য আইনে মামলা দায়ের করলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরন করা হয়।
 
অপরদিকে সোমবার সদর থানা পুলিশ পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় পেট্রোল ডিউটি করাকালে গোপনে সংবাদ পান যে, সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের খলিশাকুড়ি পোস্ট অফিসের সামনে মাসুম সরকার (৩৭) বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে গাঁজা মজুত রেখেছেন। পরে সদর থানার এসআই (নি:) মুকুল চন্দ্র সেন সঙ্গে ফোর্স নিয়ে মাসুমের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
 
মাসুমের স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির ভেতর থেকে ৫টি নীল পলিথিন ব্যাগে থাকা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত মাহাতাব উদ্দিন সরকারের ছেলে। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরন করা হয়।

এমএসএম / এমএসএম

সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলায় জড়িত সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোহনগঞ্জে সবজির বাজারে ১০০ টাকা কিছুই না

ভূরুঙ্গামারীতে উপজেলাপ্রকৌশলীর বিদায় ও নবযোগদান

বাউফলে বিদ্যুতের লোডশেডিং ও ভূতুড়ে বিলের প্রতিবাদে বিক্ষোভ, কর্তৃপক্ষের আশ্বাসে শান্ত পরিস্থিতি

চউক’এ বহাল অস্ত্র মামলায় অভিযুক্ত আলমগীর খান

নোয়াখালীতে দুই দিন ব্যাপী জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা গড়ে তুলতে কর্মশালা

নওগাঁয় “গ্রিন নওগাঁ, ক্লিন নওগাঁ” কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন

রাতের আঁধারে বিদ্যালয়ের মেহগনি গাছ কর্তন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

পেকুয়ায় বেড়িবাঁধে অবৈধ নাসি স্থাপনের ঘটনায় মামলা করতে পাউবোর নির্দেশ

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে ২ হাজার ৩৮৩ কোটি টাকার রাজস্ব আয় এনবিআর

মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ ভাবে অনুষ্ঠিত

চাঁদপুরে জুলাই আন্দোলনে হামলা-ভাঙচুরের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট