পাইকগাছায় স্কুল ছাত্রীকে উক্তাক্তের প্রতিবাদ করায় চাকুর আঘাতে পিতা জখম
পাইকগাছায় স্কুল ছাত্রীকে উক্তাক্তের প্রতিবাদ করায় ছাত্রীর পিতাকে চাকু দিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
অভিযোগে জানাগেছে, উপজেলার লস্কর ইউনিয়নের লস্কর গ্রামের শের আলী সরদারের ছেলে ব্যাবসায়ী এস এম টুকু(৩৭) শনিবার সন্ধায় গ্রামের বাড়িতে যায়। এ সময় স্থানীয় ভিলেজ পাইকগাছা গ্রামের নসরুল গাজীর ছেলে সাহেব আলী গাজী (২৪)সহ কয়েকজন ছেলে টুকুর বাড়ির সামনে তার মেয়েকে পেয়ে উক্তাক্ত করে। এসময় পিতা তাদেরকে বাধা দিলে পকেট থেকে চাকু বের করে টুকুকে আঘাত করার সময় হাত দিয়ে ঠেকাতে গেলে চাকুটি তার হাতে লেগে রক্তাক্ত জখম হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ব্যক্তির হাতে ১৬টি সেলায় দেয়া হয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে নারী উক্তক্তকারীদের কোন ছাড় দেয়া হবেনা
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied