বিরামপুরে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন
দিনাজপুরের বিরামপুর উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২২ মৌসুমে ইউনিয়নভিত্তিক কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৬ মে) বিকেলে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের তালিকাভুক্ত কৃষকদের মধ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে ৭০৭ জন কৃষককে নির্বাচন করা হয়।
জানা যায়, উপজেলায় সরকারিভাবে ইরি-বোরো মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১২৩ মেট্রিক টন। লক্ষ্যমাত্রার সবটুকু ধান লটারির মাধ্যমে নির্বাচিত প্রতিজন কৃষকের কাছ থেকে ৩ মেট্রিক টন করে ১৪% আর্দ্রতায় ১০৮০ টাকা মণ দরে ক্রয় করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজার রহমান, খাদ্যগুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাজেদুল ইসলাম, উপজেলা চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক হবিবর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন, ফরিদ হোসেন, মাহমুদুল হক মানিক প্রমুখ।
উন্মুক্ত লটারি শেষে অতিথিবৃন্দ উপজেলার চরকাই এলএসডি গোডাউনে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied