ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে নাশকতার মামলায় জামায়াত-শিবিরের ৩ নেতা গ্রেফতার


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১৭-৫-২০২২ রাত ৯:৩৯
দিনাজপুরের বিরামপুরে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মে) ভোররাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
 
গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুর দক্ষিণ জেলা জামায়াতের সদস্য হাফিজুল ইসলাম (৫২), বিরামপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল বাশার (৪৩) ও দিনাজপুর দক্ষিণ জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মিনারুল ইসলাম (২৭)।
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে গ্রেফতারকৃতদের নেতৃত্বে লাঠি, ইটপাটকেলসহ হাতে জামায়াতের ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে পৌর শহরের ইসলামী ব্যাংকের সামনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে চলাচলরত যানবাহন ভাঙচুর করবার জন্য সংগঠিত হয়। সেই সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে জামায়াত-শিবিরের উশৃঙ্খল নেতাকর্মীরা পালিয়ে যায়। ঘটনার সময় ৬টি গাছের ডাল, ৫টি বাঁশের লাঠি, ছোট বড় ১৫টি ইটের টুকরোসহ ২টি কাগজের তৈরি ফেস্টুন (যাতে জামায়াতে ইসলামী বাংলাদেশ লেখা আছে) উদ্ধার করা হয়।
 
বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, সোমবার সকালে ঢাকামোড় ইসলামী ব্যাংকের সামনে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করায় বিশেষ ক্ষমতা আইনে ১২ জনের নাম উল্লেখসহ বেশ কিছু অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা হয়েছে। ওই মামলায় ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে গ্রেফতারকৃতদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন