ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় স্কুলছাত্রীর পিতাকে ছুরিকাঘাতের ঘটনায় সাহেব আলীকে গ্রেফতার


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৮-৫-২০২২ দুপুর ৪:২৩

খুলনার পাইকগাছায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রীর বাবাকে চাকু দিয়ে জখম করার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। স্কুলছাত্রীর পিতার মামলায় মঙ্গলবার (১৭ মে) রাতে অভিযান চালিয়ে সাহেব আলীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিতে বুধবার সকালে আলামত (চাকু) ঘটস্থলের পাশের খাল থেকে উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজামান জানান, উপজেলার লস্কর ইউনিয়নের লস্কর গ্রামের শের আলী সরদারের ছেলে ব্যবসায়ী এসএম টুকু (৩৭) গত শনিবার সন্ধ্যায় গ্রামের বাড়িতে অবস্থান করেন। এ সময় স্থানীয় ভিলেজ পাইকগাছা গ্রামের নসরুল গাজীর ছেলে সাহেব আলী গাজীসহ (২৪) কয়েকজন টুকুর বাড়ির সামনে তার মেয়েকে পেয়ে উত্ত্যক্ত করে। এ সময় পিতা তাদের বাধা দিলে পকেট থেকে চাকু বের করে টুকুকে আঘাত করার সময় হাত দিয়ে ঠেকাতে গেলে চাকুটি তার হাতে লেগে রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় টুকু বাদী হয়ে সাহেব আলী গাজীসহ কয়েকজনের নামে থানায় মামলা করে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ভিলেজ পাইকগাছা থেকে সাহেব আলীকে গ্রেফতার করা হয়।
 
পাইকগাছা থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, গ্রেফতার আসামিকে বুধবার দুপুরে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার