ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

খুলনায় ট্রেনের টিকিট কালোবাজারিতে জড়িত ৫ কর্মকর্তা : থানায় জিডি


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ১৮-৫-২০২২ দুপুর ৪:৫৯

খুলনায় ট্রেনের টিকিট কলোবাজারির সাথে ৫ কর্মকর্তাসহ আরো ৪-৫জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত বলে অভিযোগ তুলেছেন খোদ স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার। এ ঘটনায় খুলনা জিআরপি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

আজ বুধবার (১৮ মে) দুপুরে খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ এ তথ্য নিশ্চিত করে সকালের সময়কে বলেন, খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ১৬ মে। সেখানে তিনি রেলের ৫ জন স্টাফের বিরুদ্ধে টিকিট কালোবাজারির অভিযোগ তুলেছেন। তারা বিভিন্ন রাজনৈতিক নেতার নামে টিকিট নিয়ে কালাবাজারে বিক্রি করেন। অভিযোগের বিষয়টি আদালতের নির্দেশনা সাপেক্ষে তদন্ত করা হবে। ইতোমধ্যে আদালতের অনুমতি চাওয়া হয়েছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

খুলনা স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জিডিতে উল্লেখ করেছেন, খুলনা আইডব্লিউ অফিস স্টাফ, দুজন সহকারী স্টেশন মাস্টারসহ ৫ কর্মকর্তা এবং আরো ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি সরাসরি টিকিট কালোবাজারির সাথে জড়িত। তারা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের নামে ভুয়া টিকিটের চাহিদা দিয়ে সংগ্রহ করেন। টিকিট না পেলে বহিরাগত লোকদের ডেকে এনে সংঘবদ্ধ হয়ে মাস্টারকে হেনস্থা করার জন্য চাপ সৃষ্টি করেন। তাদের টিকিটের চাহিদা এতটা বেড়েছে যে, টিকিট না পেলে স্টেশন ভাংচুর, অগ্নিসংযোগ ও মারধর করার মতো অপ্রীতিকর ঘটনা ঘটানোর পাঁয়তারা করছে। প্রকৃতপক্ষে রেলের কোনো ভিআইপি টিকিট সংরক্ষিত নেই। কিন্তু তারা সরকারি নির্দেশনা অমান্য করে এ কাজে লিপ্ত।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং স্টেশনের শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে এই জিডি করা হয়েছে বলে তিনি জানান।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার