ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাজশাহীর দুর্গাপূরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৮-৫-২০২২ বিকাল ৫:১
রাজশাহীর দুর্গাপুরে নিজেদের বন্ধ ঘরে স্বামী-স্ত্রীর মৃতদেহ পাওয়া গেছে। বুধবার (১৮ মে) বিকেল ৩টার দিকে উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
মৃতরা হলেন- কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে সুলতান আলী (৪৫) ও তার স্ত্রী ইছনেহার বেগম (৩৮)। পেশায় ফেরিওয়ালা ছিলেন সুলতান। তার স্ত্রী ছিলেন গৃহিণী। ১৭ বছরের এক ছেলে এবং ১০ বছরের এক মেয়ের জনক-জননী ছিলেন তারা।
 
ঝালুকা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মোসাব্বির মণ্ডল জানান, মাঝেমধ্যেই পরিবার নিয়ে গ্রামের বাইরে চলে যেতেন সুলতান। কিন্তু বছরখানেক আগে তিনি গ্রামে এসে স্থায়ী হন। বুধবার দুপুরের দিকে ছেলে-মেয়েরা বাড়ির বাইরে ছিল। ওই সময় সুলতান আলী ও তার স্ত্রী ইছনেহার বেগম বাড়িতে ছিলেন। বিকেল ৩টার দিকে স্বজনরা শোয়ার ঘরে সুলতানের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় তার স্ত্রী ইছনেহারের মৃতদেহ পান। গ্রামপুলিশের মাধ্যমে খবর পেয়ে তিনিই ঘটনাটি চেয়ারম্যানকে জানান।
 
ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার আলী জানান, খবর পাওয়ার পর তিনি বিষয়টি থানার ওসিকে জানান। পরে ওসি ঘটনাস্থলে যান। অভাবের তাড়নায় এই দম্পতি আত্মহত্যা করেছেন বলে স্থানীয়দের বরাতে জানিয়েছেন চেয়ারম্যান।
 
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সুলতান আলীর ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেছে। তার স্ত্রীর মৃতদেহ ছিল বিছানায়। ধারণা করা হচ্ছে, একজন বিষপানে এবং অন্যজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
 
তিনি আরো বলেন, সিআইডির ক্রাইম সিন দল আলামত নেয়ার পর মৃতদেহ উদ্ধার করা হবে। এ ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

এমএসএম / জামান

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ