ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

এওচিয়ায় আওয়ামী লীগবিরোধী নজরুল ইসলাম মানিকসহ ৩ জন চেয়ারম্যান প্রার্থী


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৮-৫-২০২২ বিকাল ৫:৩২

সাংগঠনিকভাবে বহিষ্কারের মতো কঠিন সিদ্ধান্তেও দমানো যায়নি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আবু ছালেহর বিপরীতে মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক। এছাড়া মনোয়নপত্র জমা দেয়ার শেষ দিনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থী ছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা এলডিপির সভাপতি মাহমুদুল হক। মঙ্গলবার (১৭ মে) উপজেলা নির্বাচন অফিস থেকে এসব তথ্য জানা গেছে।

উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, চেয়ারম্যানপদে মনোয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের একজন। বাকি দুজন স্বতন্ত্র। এছাড়া ৯ ওয়ার্ডে সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭৩ জন৷ এরমধ্যে সংরক্ষিত সদস্য পদে ১৩ জন আর ৬০ জন সাধারন সদস্য পদে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মণ্ডল বলেন, মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে চেয়ারম্যান পদে ৩ জন এবং সদস্য পদে ৭৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১৯ মে যাচাই-বাছাই শেষে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৬  মে পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে।

এদিকে বিদ্রোহী প্রার্থী প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। এখনও মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ আছে। যদি দলীয় সিদ্ধান্ত মেনে মনোয়নপত্র প্রত্যাহার করে না নেয় সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / জামান

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত