কুকুরের পেটে ৫ ছাগল, থানায় অভিযোগ
দিনাজপুরের নবাবগঞ্জে পোষা কুকুর দিয়ে ৫টি ছাগল মেরে ফেলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ মে) উপজেলার ৮নং মাহামুদপুর ইউপির ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী ওসমান আলী নবাবগঞ্জ থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ওই ইউনিয়নের পশ্চিম ফতেপুর গ্রামের চামড়া ব্যবসায়ী তাহাজুল ইসলাম বিভিন্ন এলাকা থেকে গরু ছাগলের চামড়া ক্রয় করে নিজ বাড়িতে এনে প্রক্রিয়াজাত করে দেশের বিভিন্ন আড়তে বিক্রি করেন। চামড়া থেকে ছিলানো চামড়ার মাংস চর্বি খাওয়ানোর জন্য তাহাজুল ইসলাম তার বাড়িতে ৫টি কুকুর পালন করে। কুকুরগুলি এর আগে বেশ কয়েকটি ছাগল মেরে ফেলায় গ্রামবাসী কুকুরগুলো অপসারণের বিষয়ে তাহাজুলকে মৌখিকভাবে বলেন। কিন্তু তিনি তাদের কথা আমলে না নিয়ে তার সুবিধার্থে বাড়িতে কুকুরগুলি লালন-পালন করেন।
এ পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে সাংবাদিক ওসমান আলী তার বাড়ির পাশে নিজ জমিতে ৮টি ছাগলকে বেঁধে রাখেন। এ সময় তাহাজুলের কুকুরগুলি ৫টি ছাগলকে কামড়ে মেরে ফেলে। তাৎক্ষণিক আরো ৩টি ছাগল নিখোঁজ হয়। ভুক্তভোগীর ধারণা, উক্ত ছাগল তিনটিও কুকুর মেরে ফেলে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। এতে ভুক্তভোগী ওই সাংবাদিকের প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) তাওহেদুল ইসলাম তৌহিদ মুঠোফোনে জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied