ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

খালিয়াজুরীতে বজ্রপাতে নিহত ২


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৮-৫-২০২২ রাত ৮:৪৯
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতে মো. জাকারুল মিয়া (৩৪)  ও মামুন মিয়া (১৪) নামে দুই জন নিহত  হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা মেন্দিপুর গ্রামে খলাপাড়া গ্রামে এবং চাকুয়া ইউনিয়নের রানিচাপুরে ঘটে। এ ঘটনায় একটি গরুরও মৃত্যু হয়েছে জানা গেছে।
 
খালিয়াজুরীর থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, নিহত জাকারুল শ্বশুরবাড়ি এলাকায় ক্ষেতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন। তিনি জেলার আটপাড়া উপজেলার চিরামপাশা গ্রামের আকবের আলী ছেলে। নিহতের শ্বশুর বাড়ি হলো খালিয়াজুরীর খলাপাড়া গ্রামে। সেখানে সাতগাঁও হাওরে ধান কাটার সময় তিনি নিহত হন।
 
চাকুয়া ইউনিয়নের রানিচাপুর গ্রামের সাগর সরকার   স্থানীয়দের বরাত দিয়ে জানান, একই সময়ে বজ্রপাতে আহত কিশোর মামুন মিয়া উপজেলার রানিচাপুর গ্রামের মাসুদ মিয়ার ছেলে। তিনি বাড়ি কাছে নিজেদের দোকানে যাবার সময় বজ্রপাতের শিকার হন। তাকে আহত অবস্থায় মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।  তবে খালিয়াজুরী থানার ডিএসবি মোঃ রফিকুল ইসলাম  রানিচাপুর গ্রামের মেম্বারের বরাত দিয়ে জানান আহত মামুন বজ্রপাতে নিহত হয়েছে।  একই এলাকায় একটি গরু নিহতের খবর জানান তারা। 
 
খালিয়াজুরী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. ইয়াসিন খন্দকার জানান, আকস্মিক বজ্রপাতে আহত ও নিহত পরিবারের খোঁজ নেওয়া হচ্ছে। নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / জামান

শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ