চন্দনাইশে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার দক্ষিণ জোয়ারাস্থ জিহস ফকিরপাড়া এলাকায় বেড়াতে এসে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ১ শিক্ষার্থী নিহত ও অপর ২ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়া এলাকার তিন শিক্ষার্থী বেড়াতে যায় চন্দনাইশ পৌরসভার ৬নং ওয়ার্ডের জিহস ফরিকপাড়া এলাকায়। এ সময় পূর্বের ঘটনার জের ধরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয় পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়ার শাহেদুল ইসলামের ছেলে এসএসসি পরীক্ষার্থী ইয়াছিন আরাফাত সাগর (১৬), একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে গাছবাড়িয়া সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম আউয়াল (১৮) এবং আলমগীর হোসেনের ছেলে এইচএসসি পরীক্ষার্থী রায়হান হোসেন সানি (২২)। পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে প্রথমে চন্দনাইশ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ইসলাম আউয়ালকে মৃত ঘোষণা করেন।
এদিকে, চমেক হাসপাতালে জাহিদুলের মৃত্যু খবর এলাকায় পৌঁছলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ ব্যাপারে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মোরশেদুল আলম জানান, পূর্বশত্রুতার জের ধরে ওই তিন শিক্ষার্থী হামলার শিকার হয়েছে বলে জানতে পেরেছেন তিনি।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, বন্ধুদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখানো কেউ থানায় অভিযোগ দেয়নি। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
এমএসএম / জামান
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
Link Copied