নবীনগরে ভুয়া সেনা সদস্য আটক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মনির মিয়া (৩০) নামে এক ভুয়া সেনা সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (১৮ মে) বিকেলে নবীনগর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। মনির নেত্রকোনা সদরের নাগড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, মনির সেনা সদস্য না হয়েও ভুয়া পরিচয় দিয়ে নবীনগরের এক মেয়েকে বিয়ে করে। তার স্ত্রীর পরিবার বিয়ের পর বুঝতে পারে সে প্রতারণা করে বিয়ে করেছে। এরমধ্যে সেনা সদস্য পরিচয়ে নবীনগরের আরেক নারীকে খালা ডেকে তার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে সে। পরে বুধবার দুপুরে ওই নারীর বাড়িতে গিয়ে স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় মনির।
ওসি আরো জানান, বিকেলে সেনা সদস্যদের মতো করে চুল কেটে এবং সেনাবাহিনীর লোগোসংবলিত গেঞ্জি পরে নবীনগর বাজারে ঘোরাফেরা করছিল মনির। পরে সেখান থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন