খালিয়াজুরীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু
নেত্রকোনার খালিয়াজুরী সদরের ছোট হাটি গ্রামে পানিতে পড়ে বৃহস্পতিবার (১৯ মে) বেলা সাড়ে ১১টায় এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত শিশুটি মো. অনির মিয়ার ছেলে আল মামুন (১০)।
স্থানীয় লোকজন ও ইউপি সদস্য মো. রিয়াজ উদ্দীন তালুকদার বরাতে জানা যায়, আল মামুন ও শান মিয়া সকালে ডিঙ্গি নৌকা নিয়ে পাখির বাচ্চা ধরতে পালইকান্দা হাওড়ে যাওয়ামাত্র স্রোতের মুখে পড়ে ডিঙ্গি নৌকা কাত হয়ে গেলে শিশু দুটি পানিতে পড়ে যায়। শান নামে শিশুটি সাঁতরে প্রাণে বাঁচলেও আল মামুন পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর আল মামুনকে পানির নিচ থেকে উদ্ধার করে দুপুর ১২টায় খালিয়াজুরী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রেজাউল করিম মৃত ঘোষণা করেন।
এমএসএম / জামান
শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
Link Copied