তাড়াশের প্রত্যন্ত অঞ্চলের জমি থেকে ধান বাহনের একমাত্র উপায় ঘোড়ার গাড়ী
সিরাজগঞ্জের তাড়াশের প্রত্যন্ত অঞ্চলের জমি থেকে ধান বাহনের একমাত্র উপায় হচ্ছে ঘোড়ার গাড়ী। উপজেলার বিশেষ করে বিলাঞ্চলের কৃষকরা কোন উপায় না পেয়ে জমি থেকে বোরো ধান কেটে ঘোড়ার গাড়ী দিয়ে বাড়ীতে আনছে। এলাকায় শ্রমিক সংকট থাকার কারনে এই ঘোড়ার গাড়ী একমাত্র বাহন। শুধু ধান বাহনের ক্ষেত্রে নয় উপজেলার সকল এলাকাতেই মানুষ পণ্যও পরিবহন করছে।
উপজেলার বাসিন্দা লিটন আহমেদ জানান, অতীতে আমরা দেখেছি গরুর গাড়ী ,মহিষের গাড়ী দিয়ে এসব গুলি পরিবহন করতো। আর মানুষের বিয়েতে এই ঘোড়ার গাড়ী করে বর নিয়ে যাওয়া ছিল ঐতিহ্য। কিন্তু বর্তমানে এই ঘোড়ার গাড়ী কৃষি পণ্যসহ সকল ধরনের মালামাল বাহনের একমাত্র উপায়। তাই গরুর গাড়ী ,মহিষের গাড়ী কালের বিবর্তনে প্রায় বিলুপ্তির পথে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিলাঞ্চলের মানুষের মালামাল পরিবহনসহ ব্যবসায়ীদের পণ্য আনা নেওয়ার জন্য বর্তমানে একমাত্র মাধ্যম ঘোড়ার গাড়ি। বৃষ্টির কারনে বিলাঞ্চলের আবাদী জমির পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ার সম্ভবনা দেখা দিলে শ্রমিক সংকটও দেখা দেয়। জমিতে পানি বেধে থাকায় চলছে না ইঞ্জিল চালিত কোন বাহন আবার পানি বেশী না হওয়ায় চলছে না নৌকা। এই সময় একমাত্র ঘোড়ার গাড়ি বাহন ছাড়া কোন উপায় নাই কৃষকের।
বিলাঞ্চলে উৎপাদিত ফসল এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনে ঘোড়ার গাড়ি ব্যবহৃত হচ্ছে। ছোট ছোট মোটরের টায়ারের চাকায় চলে এসব ঘোড়ার গাড়ি। এ অঞ্চলে উৎপাদিত বিভিন্ন পণ্য অন্যান্য যানবাহনে কিছু কিছু জায়গা থেকে অনায়াসে চলতে পারলেও অনেক স্থানে যাতায়াতের অবস্থা ভাল না থাকায় ভোগান্তির শিকার হতে হয়। তাই ঘোড়ার গাড়ীর চাহিদাও আছে। এ ঘোড়ার গাড়িতে ৩০০ থেকে ৫০০ ধানের আটি পরিবহন করা যায়।
ঘোড়ার গাড়ি চালকরা জানান, সাধারণত মাইক্রোবাসের পুরনো চাকা দিয়ে ঘোড়ার গাড়ি তৈরি করেন তারা। প্রতিটি গাড়ি তৈরি করতে খরচ পড়ে ১৫-১৭ হাজার টাকা। একটি ঘোড়া কিনতে লাগে আরও ৩০-৩৫ হাজার টাকা। সারাদিনে আয় হয় ১৫০০-২০০০ টাকা। তা দিয়ে সংসারের খরচ বহন করেন তারা।
এমএসএম / এমএসএম
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার