টাঙ্গাইলে দখলদারদের কবল থেকে খাসজমি উদ্ধারে অগ্রগামী এসিল্যান্ড খায়রুল ইসলাম
টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম সরকারি খাসজমি উদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করছেন। ইতোমধ্যেই সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করে অসংখ্য খাসজমি দখলমুক্ত করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের লাউজানা মৌজায় শুক্রবার (২৫ জুন) প্রায় ৬০ শতাংশ ভূমি দখলমুক্ত করেন।
সরেজমিন দেখা যায়, লাউজানা গ্রামের মিজানুর ও করিম গং সরকারি খাসজমিতে দীর্ঘদিন যাবৎ চাষাবাদ করে আসছিল। হঠাৎ করেই দুদিন যাবৎ সরকারি ওই খাসজমিতে বড় বড় কয়েকটি ঘর নির্মাণের কাজ করছিল। বিষয়টি জানতে পেরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে নিয়ে সেখানে গিয়ে সেগুলো অপসারণ করে। উদ্ধার হওয়া সরকারি খাসজমিতে লাল পতাকা/নিশান টাঙিয়ে একই দিনে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২-এর কাজ শুরু করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম বলেন, অতিদরিদ্র মানুষ যাদের জমি নেই, ঘরও নেই তারা এ আশ্রয়ণ প্রকল্পে স্থান পাবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied