ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

আড়াইহাজার ইউপি চেয়ারম্যানের ভাইয়ের বিরুদ্ধে কলেজ ছাত্রী অপহরণের অভিযোগ


 আনিছুর রহমান আনিছ photo আনিছুর রহমান আনিছ
প্রকাশিত: ২১-৫-২০২২ বিকাল ৫:৩২
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত ও বিভিন্ন উপায়ে ফুসলিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলার এক পর্যায়ে বাড়ির সামনে থেকে অপহরণ করা হয়েছে বলে দাবি করে থানায় অভিযোগ দেয়া হয়েছে। ২০ মে শুক্রবার ওই‌ কলেজ ছাত্রী মা বাদী হয়ে খাগকান্দা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলামের ছোট ভাই রাকিকের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামী করে থানায় অপহরনের এই অভিযোগটি করেন।
 
কলেজ ছাত্রীর মা জানায়, উপজেলার গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রীকে খাগকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রাকিব কলেজে যাওয়া আসার পথে তার মেয়েকে উত্ত্যক্তসহ প্রেম নিবেদন করতো। এক পর্যায়ে তাকে বিভিন্ন উপায়ে ফুসলিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বৃহস্পতিবার বেলা ১১টায় তার মেয়ে বাড়ির সামনের রাস্তায় অবস্থানকালে রাকিব ও তার ২/৩ জন সহযোগি সিএনজি করে অপহরণ করে নিয়ে যায়। পরে তার মেয়েকে বিভিন্ন স্থানে খোঁজ করে কোন সন্ধান না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
 
মেয়ের মা অভিযোগ করেন, অপহরণ কারীরা বখাটে প্রকৃত লোক। আমার মেয়েকে জিম্মি করে বড় ধরনের ক্ষতি ও আমার নিকট থেকে মোটা অংকের টাকা দাবী করতে পারে।
 
এ ব্যপারে থানার ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের