ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

জাবি শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা, ২ সেলসম‌্যান আটক


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২২-৫-২০২২ দুপুর ১:৫৪

সাভারের একটি শপিং সেন্টারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে দুই সেলসম‌্যানকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। রোববার (২২ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শনিবার রাতে জাবির দুই শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সাভারের নিউমার্কেট থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সাভারের রাজাশন এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. শাহীন (২৭) এবং দেওগাঁ এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৪)। তারা দুজনই সাভার নিউমার্কেটের ম্যাস্ট্রো নামে একটি কাপড়ের দোকানের সেলসম‌্যান হিসেবে কাজ করতেন।

এজাহার সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই নারী শিক্ষার্থী কেনাকাটা করতে যান সাভা‌রের নিউমা‌র্কেটে। প্রথমে তারা মার্কেটের তৃতীয় তলার 'ইজি' ও ‘মিলান’ নামে কাপড়ের শোরুমে কাপড় দেখেন। পরে 'ম্যাস্ট্রো' দোকানের সামনে গেলে গ্রেফতারকৃতরা তাদের কাপড় দেখার আহ্বান জানান। দোকানের একটি শাটার আগে থেকেই বন্ধ ছিল। শিক্ষার্থীরা দোকানের ভেতরে গেলে দুই শাটারবিশিষ্ট দোকানের অপর শাটার বন্ধ করে দেন সেলসম‌্যানরা। এ সময় শিক্ষার্থীরা চিৎকার-চেঁচা‌মে‌চি করলে তারা মজা করেছে বলে জানায় এবং শাটার খুলে দেয়। পরে মার্কেট কর্তৃপক্ষকে জানিয়ে সাভার থানায় মামলা দায়ের করলে রা‌তেই তাদের আটক করে সাভার মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম (পি‌পিএম) বলেন, দুপুরে গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার