রূপগঞ্জে হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিকসাচালক হত্যাকাণ্ডের ৬ দিন পরও আসামি শনাক্ত ও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ৬ দিনেও কোনো আসামি শনাক্ত করতে না পারায় বিক্ষুব্ধ এলাকাবাসী হত্যাকারীদের শনাক্ত করে ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছেন।
রোববার (২২ মে) দুপুরে উপজেলার তারাব পৌরসভার তারাব বিশ্বরোড এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। এ সময় বক্তব্য রাখেন- নিহতের পিতা নুর মোহাম্মদ, মাতা জুবেদা বেগম, বড় ভাই নুরুল ইসলাম, স্ত্রী জোসনা বেগম, দুই বছরের মেয়ে নাদিয়া, আইয়ুব, জয়নাল, সেলিম, আলমঙ্গীর, শান্ত, জুনায়েদ, শাহিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গত ১৭ মে সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের নার্সিঙ্গল এলাকা থেকে অটোরিকসাচালক কুরবান আলীর (৩০) লাশ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় অজ্ঞাত আসামি করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। কিন্তু এ ঘটনায় পুলিশ এখনো কাউকে শনাক্ত অথবা গেপ্তার করতে পারেনি। আমরা এ ঘটনার তীব্র নিন্দ জানাচ্ছি। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে ফাঁসির দাবি জানাচ্ছি।
এমএসএম / জামান
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের
Link Copied