লিজ ছাড়াই রাবি ছাত্রলীগের আমবাগান দখল, শিক্ষার্থীদের হেনস্তা
লিজের কথা বলে ক্যাম্পাসের আমবাগান দখলে নেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। ২১ মে শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিমপাড়া এলাকার গোদাগারী নামক আমবাগানে কয়েকজন শিক্ষার্থী আম পারতে গেলে লিজ নেওয়ার কথা বলে শিক্ষার্থীদের আম পারতে বাঁধা প্রদান করেন শাখা ছাত্রলীগের নেতারা।
অভিযুক্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন শাকিল এবং শহীদ হবিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেজোয়ান গাজি মহারাজ। তারা উভয়ই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাদের বাকবিতণ্ডার পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ছাত্রলীগ নেতারা হেনস্তা করেন বলে জানা গেছে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, সন্ধ্যায় পশ্চিমপাড়া এলাকায় আম পারতে গেলে, সেখানে উপস্থিত ছাত্রলীগের কয়েকজন কর্মী তাদের বাঁধা দেয় এবং ক্যাম্পাসের অন্য জায়গায় গিয়ে আম পারতে বলে। সেখানে আম খেতে হলে কিনে খেতে হবে এবং এটা তারা 'লিজ' নিয়েছে বলে জানায়। এটা নিয়ে বাকবিতন্ডা শুরু হলে ছাত্রলীগ কর্মীরা তাদের মারতে উদ্যোত হয়। এসময় ঘটনাস্থলের পাশে থাকা কয়েকজন সংবাদকর্মী তাদের সঙ্গে কথা বলতে গেলে, সংবাদকর্মীদেরও তারা মারতে যায়।
এ বিষয়ে সংবাদকর্মীরা জানান, আম পাড়া নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের বাকবিতন্ডা দেখে তাদের সঙ্গে সাংবাদিক পরিচয়ে কথা বলতে যাই। এসময় ছাত্রলীগ কর্মীরা বলে 'সাংবাদিক হইছিস তো কি হইছিস, কি নিউজ করবি কর, কারে ফোন দিবি দে।' এসময় ফোন বের করলে তারা ফোন কেড়ে নিতে আসে এবং ধস্তাধস্তি করে। তাদের একজন লাইট হাতে মারতে আসে আবার পরবর্তীতে মারার জন্য পাশে বাঁশ খুঁজতে যায়। পরে ছাত্রলীগ কর্মীরা ভুক্তভোগীদের কয়েকজনকে নিজেদের পরিচিত ছোটভাই দেখে থেমে যায়।
জানতে চাইলে অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন শাকিল বলেন, কাল ছোটখাটো ঝামেলা হয়েছিল। সেটা কালকেই মিটে গেছে। আমরা প্রথমে চিনতে পারিনি, পরে দেখি তারা আমাদের পরিচিত ছোটভাই। আর সেখানে তাদের সঙ্গে সাংবাদিকও ছিলো। এসময় তিনি সাংবাদিকে হেনস্তার বিষয়টি অস্বীকার করে বলেন, 'সাংবাদিকদের সাথে কোনো ঝামেলা হয়নি।'
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, আমি বিষয়টি জেনেছি। বিশ্ববিদ্যালয়ের কোনো আমবাগান লিজ নেয়নি ছাত্রলীগ। আমি তাদের সঙ্গে কথা বলেছি। এখন তারা ক্যাম্পাসে নেই। আজ (রোববার) বিষয়টি নিয়ে বসবো।
লিজের প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, বাগানটি এখনও লিজ দেওয়া হয়নি তবে লিজ দেওয়ার কার্যক্রম চলছে। আমরা কাকে লিজ দিব এখনও ঠিক করিনি। লিজ না পেয়েই তারা লিজ নিয়েছে বলাটা এবং শিক্ষার্থী ও সাংবাদিকদের মারতে উদ্যোত হওয়াটা অন্যায় করেছে। আর বাগানে তাদের নিরাপত্তা দেওয়ার জন্যও থাকতে বলা হয়নি। ঘটনার পরেই আমরা সেখানে গিয়েছিলাম, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি এবং বলে দিয়েছি যাতে তারা আর সেখানে না যায়। এছাড়া তাদের আজ (রোববার) উপ-উপাচার্য দপ্তরেও ডেকেছি।
জামান / জামান
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক