ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ইয়াবাসহ ওয়ার্ড আ’লীগের সভাপতি আটক


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২২-৫-২০২২ রাত ৮:৪৮
ইয়াবাসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মোল্লা আটক। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থেকে দুই হাজার ২৩৫ পিস ইয়াবাসহ আব্দুল কাদের মোল্লা (৭০) নামের আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।আজ রোববার (২২ মে) দুপুরে এ ঘটনায় মামলার পর তাকে আদালতে পাঠানো হয়।আব্দুল কাদের মোল্লা আখাউড়া পৌর এলাকার দেব গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। তিনি আখাউড়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেল অফিসের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, শনিবার মধ্যরাতে ওই এলাকায় অভিযানে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী ট্রাস্ট ফোর্স। এসময় আব্দুল কাদের মোল্লার ঘর থেকে দুই হাজার ২৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর পর কাদের মোল্লার ছেলে সোহাগ মোল্লা টের পেয়ে পালিয়ে যায়। পরে কাদের মোল্লাকে আটক করা হয়।
 ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম নিয়মিত মামলা রজু করার নির্দেশ প্রদান করেন।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু