ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

কিশোর গ্যাং এর অত্যাচারে অতিষ্ঠ নগরবাসী


রাজশাহী মহানগরীর মোড়ে মোড়ে গড়ে উঠেছে কিশোর গ্যাং এর ছোট বড় শতাধিক কিশোর গ্যাং। এদের মধ্যে আবার শাখা উপশাখাও রয়েছে। কেউ কেউ আলাদা ভাবেও পরিচালনা করছে নিজের এলাকার গ্যাং। 
 
এ সব কিশোর গ্যাং গুলো নিজ নিজ এলাকায় আধিপত্য বিস্তারের জন্য দলবদ্ধ ভাবে করছে মারামারি। এদেরকে মদ,  গাঁজা, হেরোইন, ফেনসিডিল সহ নানা রকমের নেশায় আসক্ত করে ফায়দা লুটছে মাদক ব্যবসায়ীরা। আবার নেশার টাকা জোগাড় করতে এইসব কিশোর গ্যাং চুরি,ছিনতাই এমনকি খুন পর্যন্তও করে ফেলছে। নিজেদের অবস্থান ঠিক রাখতে দু'একজন অসাধু রাজনৈতিক নেতাও এদের ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। 
 
সম্প্রতি বাসার সামনে গাঁজা খেতে নিষেধ করায় টিকাপাড়া বাশার রোডের এক  সাংবাদিককে বেধড়ক পিটিয়েছে কিশোর গ্যাং। সেই সাংবাদিক নগরীর বোয়ালিয়া থানায় মামলা করেছেন, তবে তিনি শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন আবার কখন কি ঘটনা ঘটে।
 
কিছুদিন আগে নিউ মার্কেট এলাকায় কিশোর গ্যাং এর জায়গা দখল করা কে কেন্দ্র করে একজন নিহত ও কয়েকজন আহত হয়। রাজশাহী পদ্মার পাড়ে মেয়ে কিশোর গ্যাং এর মারামারির তিনটি ভিডিও ভাইরাল হয় । এছাড়াও কিশোর গ্যাং এর বাইক নিয়ে ছিনতায়ের ঘটনা বেড়েই চলেছে। যা নগরবাসীকে আরো ভাবিয়ে তুলেছে। 
 
এ বিষয়ে রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারোয়ার বলেন, আমরা মুরব্বীরা এখন কোন মোড়ে চায়ের দোকানে বসতে পারি না,বিনোদন কেন্দ্র গুলোতে যেতে পারি না ; নগরীতে নতুন কেউ বাড়ি করতে আসলে এই কিশোর গ্যাং এর চাঁদাবাজির অত্যাচার, রাস্তাঘাটে মাদক সেবন এই শান্তির নগরী রাজশাহীকে উত্তপ্ত করে তুলেছে।  এগুলো প্রশাসনকে কঠোরভাবে দমন করার দাবি জানাচ্ছি।
 
কিশোর গ্যাং সম্পর্কে  র‍্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহ্‌রিয়ার বলেন,আমরা বিভিন্ন এলাকায় আমাদের সোর্স ও পুলিশের সহযোগিতা নিয়ে কিশোর গ্যাং এর তালিকা করেছি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। র‍্যাব-৫ কিশোর গ্যাং'কে রাজশাহী থেকে  নির্মূল করতে কাজ করে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম