দৈনিক বিজনেস ফাইলের আয়োজনে
‘তবুও অপেক্ষা’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
রোববার (২২ মে ২০২২) বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় বিশিষ্ট সাংবাদিক ও লেখক জামাল উদ্দিন জামাল রচিত ‘তবুও অপেক্ষা’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজক জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত তারুণ্য দীপ্ত একবিংশ শতাব্দীর সংবাদপত্র দৈনিক বিজনেস ফাইল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি (জেপি)র মহাসচিব সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে ক্রমাগতভাবে বইয়ের পাঠকের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে মুক্তিযুদ্ধ এবং ইতিহাস বিকৃতি রোধে বিভিন্ন নতুন নতুন পুস্তক প্রকাশিত হচ্ছে। জামাল উদ্দিন জামাল একজন মেধাবী লেখক এতে কোনো সন্দেহ নেই।
ছায়াবীথি প্রকাশনা সংস্থার উপদেষ্টা মাহবুব আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন টিভি টুডের প্রধান সম্পাদক বরেণ্য সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক ড. শাহ আলম, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস সিটি এডিটর ও বাসস পরিচালনা পর্ষদের পরিচালক এবং বিএফইউজে সহ-সভাপতি মধুসূদন মন্ডল, অনুষ্ঠান সঞ্চালনায় ঢাকা মিডিয়া ক্লাব প্রেসিডেন্ট ও দৈনিক বিজনেস ফাইল সম্পাদক অভি চৌধুরী।
অনুষ্ঠানে দৈনিক বিজনেস ফাইলের পক্ষ থেকে নবনির্বাচিত ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী (সংগঠক) এফবিসিসিআই পরিচালক হাফেজ হারুন সিআইপি (সংগঠক), সঙ্গীত গুরু অশোক বালা (সংগীত), কণ্ঠশিল্পী এসডি রুবেল (সংগীত), কণ্ঠশিল্পী স্বীকৃতি (সংগীত), কণ্ঠশিল্পী অনন্যা রুমা (সংগীত ও ইভেন্ট), বিসিআরএ সাধারণ সম্পাদক দুলাল খান (সাংস্কৃতিক সংগঠক), প্রকৌশলী তৌফিকুর রহমান ফয়েজ (কর্মসংস্থান ও আইটি), ইফফাত জাহান চৈতী (কানাডা প্রবাসী কণ্ঠশিল্পী ও সংগঠক), আজিজুল হক (পুষ্প ব্যবসায়ী ও সংগঠক) এবং সারেগামা চ্যাম্পিয়ন কণ্ঠশিল্পী রোদশী-কে সম্মাননা প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ