ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

প্রেস ক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ, পুলিশের সতর্ক অবস্থান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৫-২০২২ দুপুর ১২:৬

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘প্রধানমন্ত্রী কর্তৃক হত্যার হুমকি’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে দলটি। সোমবার (২৩ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা বন্ধ করে এ কর্মসূচি পালন করছে তারা।

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

বিক্ষোভ সমাবেশে অংশ নিতে সকাল থেকে ঢাকা বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও দলটির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন। অন্যদিকে বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে অন্য দিনের তুলনায় অতিরিক্ত পুলিশসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বিএনপির নেতারা বলেন, জিয়া পরিবারের কিছু হলে ঢাকা মহানগর বিএনপি বসে থাকবে না। ঢাকা শহরসহ সারা দেশে কঠোর কর্মসূচি পালন করা হবে।

এদিকে প্রেস ক্লাবের সামনে সড়ক বন্ধ করে দেওয়ায় আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হতে দেখা গেছে।

এমএসএম / এমএসএম

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব