ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

৬৫ দিন বঙ্গোপসাগরে মৎস্য আহরণ বন্ধে কোস্টগার্ডের অভিযান


মোংলা প্রতিনিধি  photo মোংলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৫-২০২২ দুপুর ১২:৪৮
বঙ্গোপসাগরে বাংলাদেশের সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চলে প্রজনন মৌসুমে ডিমওয়ালা মাছ ও চিংড়ির নিরাপদ পরিবেশ সৃষ্টি, সমুদ্রে মাছের মজুদ বৃদ্ধি, সংরক্ষণ, সুষ্ঠু ও বিজ্ঞানসম্মত উপায়ে মৎস্য আহরণ নিশ্চিতে গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে সকল প্রকার মৎস্য আরহণ নিষিদ্ধ করা হয়েছে। এ কার্যক্রম সফল করতে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোংলার সুন্দরবন ও সমুদ্র উপকূলে কাজ করছে কোস্টগার্ড। চলতি এ প্রজনন মৌসুমে সুন্দরবন ও বঙ্গোপসাগরে সকল প্রকার মৎস্য আহরণ বন্ধে নিয়মিত প্রতিরোধমূলক অভিযান চালাচ্ছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন। সোমবার (২৩ মে) সকাল থেকে এ অভিযান শুরু করেছে কোস্টগার্ডের কর্মকর্তা এবং সদস্যরা। 
 
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মোসায়েদ হোসেন বলেন, বঙ্গোপসাগর ও সুন্দরবন উপকূলের মৎস্যসম্পদ রক্ষার এ কার্যক্রম সফল করতে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে কাজ করছেন তারা। বর্তমান সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে ব্লু ইকোনমিকে গুরুত্ব দিয়ে মৎস্যসম্পদ সংরক্ষণে অধিকতর গুরুত্ব দিয়ে আসছেন। এ লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে কোস্টগার্ড।
 
তিনি আরো বলেন, কোস্টগার্ডের আওতাভুক্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা ও ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্টগার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।

এমএসএম / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক