পাইকগাছায় গরমে বিক্রি বেড়েছে পুষ্টিগুণে সমৃদ্ধ তালের শাঁস
খুলনার পাইকগাছায় গরমে বিক্রি বেড়েছে গরমকালের পুষ্টিগুণে সমৃদ্ধ তালের শাঁস। প্রচণ্ড গরমে উপজেলা ও গ্রামের মানুষের কাছে এ ফলটি খুবই প্রিয়। বৈশাখ থেকে জৈষ্ঠ্য মাসের অর্ধেক পর্যন্ত এ দেড় মাস চলে তালের শাঁস বিক্রি। বিক্রিতারা স্থায়ীভাবে এগুলো সংগ্রহের পাশাপাশি দেশের নানা জায়গা থেকে আমদানিও করেন।
এ ফল খেতে শুধু সুস্বাধু নয়, এতে রয়েছে অবিশ্বাস্য পুষ্টিগুণ ও স্বাস্থ্যের উপকারিতা। তালের শাঁসের গুণগুণ সম্পর্কে পুষ্টিবিদদের মতে, ১০০ গ্রামের একটি তালের শাঁসের ৯২.৩ শতাংশই থাকে জলীয় অংশ, ক্যালরি থাকে ২৯, শর্করা ৬.৫ গ্রাম, ক্যালসিয়াম ৪৩ মিলিগ্রাম, খনিজ ০.৫ মিলিগ্রাম ও ভিটামিন সি থাকে ৪ মিলিগ্রাম। মৌসুমি ফল হিসেবে তাল শাঁস মানবদেহকে বিভিন্ন রোগ থেকে দূরে রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
সোমবার (২৩ মে) সরেজমিন উপজেলার পৌর সদর, বিভিন্ন হাটবাজার, গ্রামগঞ্জের মোড়, রাস্তাঘাট, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন জায়গায় ঘুরে দেখা গেছে, সুস্বাদু এ ফলটির বিক্রিতারা হাঁসুয়া বা ধারলো দা দিয়ে তাল কেটে তালের শাঁস বের করছেন আর ক্রেতারাও অনেক আগ্রহ নিয়ে এগুলো কিনছেন। মৌসুমি অনেক ফলের সাথে এ ফলের কদর বেড়েছে। ফলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে খেতে দেখা যায় এ সুস্বাদু তালের শাঁস।
কপিলমুনি বাজারের ধান্য চত্বরের সামনে তালশাঁস বিক্রেতা আব্দুল মমিন বলেন, তাল যখন কাঁচা থাকে, তখন বাজারে এটা পানি তাল হিসেবেই বিক্রি হয়। কেউ বলে তালশাঁস আবার কেউ বলে তালের চোখ, কেউ বলে তালকুরা। প্রতিটি তালের ভেতরে দুই থেকে তিনটি শাঁস থাকে এবং প্রতিটি তাল গড়ে ৪ থেকে ৮ টাকায় বিক্রি হয়। প্রতিটি তালের পাইকারি কেনা দাম ২ থেকে ৪ টাকা। গরম পড়লে তালের শাঁস অনেক বেশি বিক্রি হয়। প্রতি বছর আমি এ মৌসুমে তালের শাঁস বিক্রি করে থাকি।
তিনি আরো বলেন, প্রতিদিন ২ থেকে ৪ শতাধিক তাল কেটে বিক্রি করেন তিনি। এ বছর প্রচণ্ড তাপপ্রবাহে মানুষ শরীরের ক্লান্তি দূর করতে তালের মাঁস খাচ্ছেন। গত কয়েক বছরের তুলতায় এ বছর বেশি তালশাঁস বিক্রি হচ্ছে।
তালশাঁস কিনতে আসা তাসলিমা খাতুন, জাহাঙ্গীর হোসেনসহ কয়েকজন জানান, অনেক ফল যখন ফরমালিনের বিষে নীল, তখন তালের শাঁসে ফরমালিনের ছোঁয়া লাগেনি। এজন্য প্রতি বছর আমরা ও আমাদের পরিবারের সকলে খাই। এগুলো খেতে নরম ও সুস্বাদু এবং শরীরের জন্য খুবই পুষ্টিকর।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied