দীর্ঘ প্রতীক্ষার পর পাইকগাছা শহর রক্ষা বাঁধের কাজ শুরু
দীর্ঘ প্রতীক্ষার পর খুলনার পাইকগাছা পৌরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে শহর রক্ষা বাঁধের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার (২৩ মে) সকালে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মাহবুবুর রহমান রঞ্জুর তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে বাঁধ নির্মাণের কাজ শুরু করা হয়।
খুলনা জেলার প্রথম পৌরসভা হিসেবে ঘোষণা করা হয় পাইকগাছাকে। ১৯৯৭ সালের ১ ফেব্রুয়ারি এটা প্রতিষ্ঠিত হয়। পৌরসভার কোলঘেঁষে শিবসা নদী অবস্থিত, যার ধার দিয়ে কোনো বাঁধ নেই। অন্যদিকে মাত্র কয়েক বছরের ব্যবধানে প্রায় সম্পূর্ণ নদী ভরাট হয়ে গেছে। জোয়ারের পানি বৃদ্ধি পেলেই পৌরসভার অধিকাংশ রাস্তা তলিয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েন পৌরবাসী।
পৌরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের প্রচেষ্টায় খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু এপ্রিল মাসের শেষ সপ্তাহে এর উদ্ধোধন করেন। পৌরসভার শিবসা ব্রিজের কাছ থেকে পাইকগাছা থানা পর্যন্ত প্রায় ৯০০ মিটার বাঁধ নির্মাণ করা হবে বলে জানা গেছে।
পৌরবাসী জানান ,শহর রক্ষা বাঁধ নির্মাণের ফলে চরম ভোগান্তি থেকে পৌরবাসী রক্ষা পাবে. তাতে কোনো সন্দেহ নেই। এটা পৌরবাসীর দীর্ঘদিনের অন্যতম একটি দাবি ছিল।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied