‘সরকারি বাড়ি’ দেয়ার কথা বলে ইউপি সদস্যের বিরুদ্ধে ১৫ হাজার টাকা নেয়ার অভিযোগ
গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার ‘সরকারি বাড়ি’ দেয়ার কথা বলে ১৫ হাজার টাকা নিয়েছেন ইউপি সদস্য। কিন্তু তিন বছর পার হলেও ওই সরকারি বাড়ি পাননি দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের বাসিন্দা মোছা. ফুলবানু। ভুক্তভোগী ফুলবানু ওই ইউনিয়নের নবানী ঘোষালপুর গ্রামের ভ্যানচালক তালিমুল ইসলামের স্ত্রী। গত ২৩ মে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকারের নিকট লিখিত অভিযোগ করেও এ ব্যাপারে কোনো প্রতিকার পাননি বলে ক্ষোভ প্রকাশ করেছেন ওই নারী।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাখিলকৃত লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তিন বছর পূর্বে উপজেলার ৩নং খানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) লুৎফর রহমান সরকারি বাড়ি তৈরি করে দেয়ার নাম করে ফুলবানুর কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ নেন। পরে ওই ইউপি সদস্য অনেক টালবাহানা করে সময় পার করলেও এখনো সেই সরকারি বাড়িপ্রাপ্তির তালিকায় ফুলবানুর নাম তুলতে পারেননি। অবশেষে ভুক্তভোগী ওই নারী ইউপি সদস্যকে দেয়া ১৫ হাজার টাকা উদ্ধার ও ইউপি সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেন।
এ ব্যাপারে কথা হলে অভিযুক্ত ইউপি সদস্য লুৎফর রহমান বলেন, ফুলবানু আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা। সরকারি বাড়ি করে দেয়ার নাম করে টাকা নেয়ার প্রশ্নই আসে না। ভূমিহীনদের সরকারি বাড়ি দেয়ার বিষয়টি ইউএনও অফিস, উপজেলা ভূমি ও ইউপি চেয়ারম্যান দেখেন। এখানে আমার কোনো ভূমিকা নেই।
৩নং খানপুর ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী বলেন, ইউপি সদস্য লুৎফর রহমানের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ শুনিনি। কেউ এমন অভিযোগ করলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, ইউপি সদস্য লুৎফর রহমানের বিরুদ্ধে সরকারি বাড়ি করে দেয়ার নাম করে ঘুষ নেয়ার একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
Link Copied