ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ : ধর্ষকসহ গ্রেফতার ২
ঠাকুরগাঁও সদর উপজেলার ভাউলারহাট এলাকায় অষ্টম শ্রেণির ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় রোববার ভোররাতে সদর উপজেলার ফুটানি বাজার নামক এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গত শনিবার ওই ছাত্রীর পিতা বাদী হয়ে সদর থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার ভাউলার হাট নামক এলাকায় স্কুলে যাতায়াতকালে প্রায়ই ওই স্কুলছাত্রীকে প্রেম নিবেদনসহ বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিল দুলাল (৩০) নামে এক বখাটে। গত ১৬ মে স্কুল থেকে ফেরার পথে দুলালসহ অন্য আসামিরা স্কুলছাত্রীর পথরোধ করে জোরপূর্বক অটোরিকসাযোগে স্থানীয় ট্রাক-ট্যাংকলরি অফিসে নিয়ে যায়। পরে দুলাল স্কুলছাত্রীটিকে ঘরের ভেতরে ঢুকিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও গোপনে মোবাইল ফোনে ধারণ করে রাখে। পরে অন্য অভিযুক্তরা এসে স্কুলছাত্রীটিকে মোবাইলে ধারণকৃত ভিডিও দেখিয়ে এ ঘটনা কাউকে জানালে তা ইন্টারনেটে ছেড়ে দেয়া হবে বলে হুমকি দেয়। পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক মো. দুলাল ও সাজু নামে দুজনকে গ্রেফতার করে।
ধর্ষক দুলাল ওই এলাকার সোলেমান আলীর ছেলে। অপর আসামিরা হলো- সদর উপজেলার চুনিহারি এলাকার সাজু (৩২), কাচনা গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে দুলাল (৩৫), পদমপুর গ্রামের পয়গাম আলীর ছেলে আলমগীর হোসেন (৪০), হরিন্দা গ্রামের মৃত ঘুটুর ছেলে হাফিজুর রহমান (৪৫) এবং একই গ্রামের খকেন (৫০)। রোববার ছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়।
সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
চাঁদপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গরুর বর্জ্য রাখার দায়ে খামারিকে জরিমানা
বাঁশখালীতে বিএনপি-আওয়ামী সিন্ডিকেটের দখলদারিত্বে ধসের মুখে মেগা বেড়িবাঁধ প্রকল্প!
বেনাপোল ইমিগ্রেশনে থামছে ল্যাগেজ সিন্ডিকেট: নেপথ্যে এআরও মোরশেদা
বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
ভূরুঙ্গামারীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানায় মামলা দায়ের
মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
বারহাট্টায় সড়কে ইট-সুরকি রেখে চলাচলে প্রতিবন্ধকতা, ৫ জনকে জরিমানা
নড়াগাতীতে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ পালানো আসামি গ্রেফতার
বাকেরগঞ্জে দোয়া মাহফিলের ব্যানারের সামনে নৃত্য পরিবেশনের অভিযোগ
একটি ইটের সড়কও নেই, মাটির পথেই যুগের পর যুগ চাউলখোলার মানুষ
ধামরাইয়ে বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ
টুঙ্গিপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
বরগুনায় ডাব পাড়তে গিয়ে শিক্ষার্থী আহত, শিক্ষকদের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ
Link Copied