ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বিজ্ঞান জাদুঘরে বই পড়া প্রতিযোগিতা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৫-২০২২ দুপুর ৪:১

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে প্রথমবারের মত শুরু হলো বিজ্ঞান বই পড়া প্রতিযোগিতা। রাজধানীর তিনটি স্বনামধন্য স্কুলের ৫০ জন শিক্ষার্থী এ বই পড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। স্কুলগুলো যথাক্রমে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং মিশন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ।

এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে স্মারক উপহার হিসেবে শিক্ষা সামগ্রী দেওয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের জন্য ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী, বিজ্ঞান বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “ইন্টারনেটের আসক্তিতে বই পড়া হারিয়ে যাচ্ছে। বই জ্ঞানার্জন এবং গবেষণার পথ উন্মোচন করে। বই পড়ার অনাগ্রহের কারণে মেধায় পিছিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা এবং লেখনী শক্তি ও সৃজনশীলতা এখন বিলুপ্তির পথে। এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান পিপাসু এবং বই প্রেমিক হয়ে আগামীতে বাংলাদেশকে গড়বে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সিনিয়র কিউরেটর এবং পরিচালক (অ.দা.) এ.কে.এম. লুৎফুর রহমান সিদ্দীক।

সাদিক পলাশ / সাদিক পলাশ

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার