ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

হাটহাজারীতে কাজের বুয়ার হাতে গৃহকর্মী খুন


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২৩-৫-২০২২ বিকাল ৫:১০

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডীতে সঞ্জিতা চাকমা (৩৫) নামে এক কাজের বুয়ার দায়ের কোপে মর্জিনা বেগম (৪৫) নামে এক গৃহকর্মী খুন হয়েছেন। সোমবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে লাল মিয়া কেরানির বাড়ির বি এন ম্যানশনে এ ঘটনা ঘটে। নিহত গৃহকর্মী সিরাজগঞ্জ এলাকার মো. শহিদুল ইসলামের স্ত্রী এবং অভিযুক্ত রাঙ্গামাটি জেলার নানিয়ারচর এলাকার শাহজাহানের স্ত্রী। 

স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও বাড়ির মালিকের সাথে কথা বলে জানা গেছে, সোমবার সকালে কাঁঠাল ভাঙ্গা নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির একপর্যায়ে গৃহকর্মী রাগের বশে দা হাতে নিলে অভিযুক্ত সঞ্জিতা চাকমা তাৎক্ষণিক দা কেড়ে নিয়ে গৃহকর্মীর মাথায় কয়েকটি আঘাত করে। এতে গুরুতর আহত হন মর্জিনা বেগম। পরে স্থানীয়রা ও আহতের স্বামী তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মর্জিনা।

অপরদিকে পালানোর সময় স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেন। 

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, কাজের বুয়াকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
.

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ