ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় পুলিশ ফাঁড়ির এসআই আলিমের বিরুদ্ধে প্রতিপক্ষকে বাঁচানোর অভিযোগ


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২৫-৫-২০২২ দুপুর ১১:৩৫
খুলনার পাইকগাছার কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলিমের বিরুদ্ধে বেরিয়ে আসছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। সম্প্রতি প্রত্যন্ত এলাকার একটি মৎস্য ঘেরে কিশোরদের নৌকা ভ্রমণ, অতঃপর ৫ কিশোরকে মারপিটে আহত করার ঘটনায় পুলিশ ফাঁড়িতে অভিযোগ করা হলেও বিচার পায়নি ভুক্তভোগীরা। বিচারের নামে উল্টো টাকা খেয়ে প্রতিপক্ষ ঘের মালিক আব্বাসকে উৎসাহিত করার অভিযোগ ভুক্তভোগীদের।
 
এক ভুক্তভোগীর চাচা ওবায়দুল অভিযোগ করেন, ঘটনার পর তারা থানায় যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই আলিম ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগটি নিয়ে বিষয়টি দেখবেন বলে জানান। পরে সালিশের নামে দুপক্ষকে ফাঁড়িতে ডাকা হয়। কিন্তু প্রতিপক্ষ আব্বাস হাজির হয়নি। পরে ফাঁড়ির এসআই আলিম ভুক্তভোগীদের বলেন, সে না এলে আমি কী করব?
 
ভুক্তভোগীদের অভিযোগ, এসআই আলিম আমার প্রতিপক্ষ আব্বাস আলীর কাছ থেকে মোটা অংকের টাকা খেয়ে আমাদের ধোঁকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন।
 
ঘটনার বিবরণে জানা যায়, ঈদে বেড়াতে আসা ৫ কিশোর কপিলমুনির পার্শ্ববর্তী নাছির বিলে আব্বাস নিকারির মাছের ঘেরে নৌকা ভ্রমণ করতে যায়। এ অপরাধে ৫ জনকে পিটিয়ে আহত করে ঘের মালিক আব্বাস। এ সময় কিশোরদের ওপর অমানবিকভাবে পেটানোর ঘটনাটি ভিডিও করেন স্থানীয়রা। ঘের মালিক আব্বাস বিশ্বাস তার ঘেরে নেমে নৌকায় ভ্রমণ করার অপরাধে ৫ কিশোরকে গরান ও বৈঠা দিয়ে বেডধড়ক মারতে থাকলে নৌকা থেকে যে যার মতো লাফ দিয়ে পালাতে থাকে। স্থানীয় কয়েকজন এগিয়ে এসে আহত অবস্থায় তাদের উদ্ধার করে।
 
আহতরা হলো- আবির বিশ্বাস, সুজন বিশ্বাস, সহিদ বিশ্বাস, শিমুল বিশ্বাস ও শুভ। এ সময় আহতদের মোবাইল ফোন ও টাকা ঘেরে পড়ে নষ্ট হয়ে যায়।
 
এ ঘটনায় আহতের চাচা ওহিদুল বিশ্বাস বাদী হয়ে থানায় অভিযোগ করার প্রস্তুতি নিলে বিষয়টি দেখবেন বলে অভিযোগ নেন কপিলমুনি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলিম। কিন্তু অভিযোগ করলেও অদৃশ্য কারণে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।
 
কপিলমুনি পুলিশ ফাঁড়ি এসআই আলিম জানান, আমি ব্যস্ত আছি।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার