ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে আ’লীগ সভাপতি সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৫-২০২২ দুপুর ৩:২৬

বালুঘাটকে কেন্দ্র করে টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগ নেতা মুহাম্মদ আব্দুল মতিন সরকারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্রমূলক বানোয়াট-মিথ্যাচার বক্তব্য ও হেয়প্রতিপন্ন করার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে। মতিন সরকার উপজেলার নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নিকরাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

বুধবার (২৫ মে) বেলা ১১টায় উপজেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কের নিকরাইলের ১নং পুর্নবাসন এলাকার নেংড়া বাজারে ঘণ্টাব্যাপী প্রতিবাদ ও মানববন্ধন করেন নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন এবং সর্বস্তরের জনগণ। পরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাংবাদ সম্মেলন করেন মতিন সরকার। 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, পাটিতাপাড়ার বালুর ঘাটটিতে ইউপি সদস্য নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। ওই ঘাট মাসুদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দখল করার পাঁয়তারা করছেন। কিন্তু সুযোগ না পেয়ে গত শনিবার (২১ মে) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিন সরকারের ছবি দিয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের দিয়ে মিথ্যাচার করে তার বিরুদ্ধে মানববন্ধন করেছে। অথচ ওই ওই বালুর ঘাটের সাথে জড়িত নন। এ সময় তারা দল থেকে বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মাসুদসহ তার সহযোগীদের বিচারের দাবি করেন।

মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন সরকার বলেন, গত ২৬ ডিসেম্বর নিকরাইলে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে মাসুদ নৌকার বিপক্ষে নির্বাচন করেন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই তার নেতৃত্বে ইউপি সদস্য নূহু মেম্বার তার বাহিনী নিয়ে বালুঘাটগুলো দখলে নেয়ার জন্য বেপরোয়া হয়ে উঠছে। তবে জমির মালিকরা তাদের প্রশ্রয় দেননি। 

মতিন বলেন, আওয়ামী লীগে এই অনুপ্রবেশকারী মাসুদ চেয়ারম্যানের নেতৃত্বে নূহু মেম্বার, জুরান মণ্ডল, আকবর প্রামাণিক, ফিরোজ ফকির ও অন্যরা সুকৌশলে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় পেট্রোল বামা মেরে উড়িয়ে দিয়েছিল। 

তিনি আরো বলেন, চেয়ারম্যান মাসুদ বিএনপির সক্রিয় নেতা ছিলেন। উপজেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালীর ছত্রছায়ায় দলে প্রবেশ করেন। বর্তমানে তিনি ঘাট দখল করতে না পেরে আমার বিরুদ্ধে মিথ্যাচার করে বিএনপি-জামায়াতের লোকজন দিয়ে মানববন্ধন করিয়েছেন। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এমএসএম / জামান

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা