বিপুল পরিমাণ আতশ-পটকাবাজি ও কাভার্ডভ্যানসহ আটক ৩
বিপুল পরিমাণ আতশ, পটকাবাজি এবং কাভার্ডভ্যানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২৫ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নরসিংসার গ্রামের ইদ্রিস আলীর ছেলে সাগর মিয়া (৩২), শহরের ফুলবাড়িয়া এলাকার জাহের হোসেনের ছেলে আহাদ (২২) এবং শফিকুলের ছেলে আরিফুল (১৮)।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সবুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাভার্ডভ্যানভর্তি বিপুল পরিমাণ আতশ ও পটকাবাজি উদ্ধার করা হয়। বাজিগুলোর আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী কসবা থেকে এসব বাজি সংগ্রহ করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হচ্ছে। তারা দীর্ঘদিন যাবৎ এ ব্যবসার সাথে জড়িত।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন