ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে ডাকাত সন্দেহে ৩ র‍্যাব সদস্যকে গণপিটুনি


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৫-২০২২ সকাল ৯:৪৯

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর এলাকায় র‌্যাব সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলা চালিয়েছে স্থানীয়রা। এতে গুরুতর আহত হয়েছেন তিন র‌্যাব সদস্য। এদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় নেয়া হয়েছে। বুধবার (২৫ মে) সন্ধ্যার দিকে অভিযানে যাওয়ার পথে বারইয়ারহাট পৌর বাজারে র‌্যাব সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে। র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল এমএ ইউসুফ গণমাধ্যমকে হামলার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত র‌্যাব সদস্যরা হলেন- কাউসার (২৯), মোখলেস (৩৩) এবং পারভেজ (২৮)।

চট্টগ্রাম জেলা পুলিশের মিরসরাই সার্কেল এএসপি লাবীব আব্দুল্লাহ জানান, দুটি গাড়িতে একটি অভিযানে যাওয়ার পথে মিরসরাই পৌর বাজার এলাকায় ডাকাত আখ্যা দিয়ে স্থানীয়দের সংঘবদ্ধ একটি দল র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই ডাকাত আখ্যা দিয়ে প্রায় শতাধিক মানুষ সংঘবদ্ধ হয়ে এ হামলা চালায়। পরে পেছনে থাকা র‌্যাবের অপর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ এবং চট্টগ্রাম নগরী থেকে র‌্যাবের অতিরিক্ত টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে ফেনী ও পরে গুরুতর আহত দুই সদস্যকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকায় পাঠায়।

জানা গেছে, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে র‌্যাবের পৃথক একটি দল এবং থানা পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে অবস্থান করছে। এছাড়া আশপাশের এলাকায় অভিযান শুরু করেছে।

জামান / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত