ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাষ্ট্রীয়ভাবে দিল্লি যাচ্ছেন নোবিপ্রবির বিএনসিসি ক্যাডেট কর্পোরাল আহাম্মদ উল্যা


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ২৬-৫-২০২২ দুপুর ১২:১৩

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে Special Youth Exchange Programme (YEP)-এ অংশ নিতে দিল্লি যাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( নোবিপ্রবি) বিএনসিসি প্লাটুনের ক্যাডেট কর্পোরাল আহাম্মদ উল্যা। তিনি নোবিপ্রবির  শিক্ষা  বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, ভারতের প্রজাতন্ত্র দিবসের ৭৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত তারুণ্য অনুষ্ঠানে অংশ নিতে ময়নামতি রেজিমেন্টের অধীনে নোবিপ্রবির বিএনসিসি প্লাটুন থেকে নির্বাচিত হয়েছেন আহাম্মদ উল্যা। বাংলাদেশের যুব রাষ্ট্রদূত হিসেবে সম্পূর্ণ সরকারি খরচে দিল্লি ভ্রমণের সুযোগ পাবেন তিনি। আগামী জুলাই মাসে তিনি দিল্লি সফরে যাবেন। 

বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দিল্লি সফরে নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত আহাম্মদ উল্যা বলেন, আমার ছোট জীবনে  এটি অনেক বড় পাওয়া। আমি আশাবাদী যে, এই সফর থেকে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করব, যা আমাকে আরো বেশি আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে। আমি আশা করি এই অর্জন আমার ও নোবিপ্রবি বিএনসিসির ক্যাডেটদের ভবিষ্যতে আরো সফলতা অর্জনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এছাড়াও সার্বিক সহযোগিতার জন্য আমার প্লাটুনের পিইউও স্যার, সিইউও স্যারসহ সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামীনের কাছে আমি কৃতজ্ঞ আমাকে এমন সুযোগ করে দেয়ার জন্য।

নোবিপ্রবি বিএনসিসি (ছেলে) প্লাটুনের সিইউও নুরুল আবছার  বলেন, Special Youth Exchange Programme-2022-এর দিল্লি ট্যুরের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ায় প্রথমেই আমি ক্যাডেট কর্পোরাল আহাম্মদ উল্যাকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। নোবিপ্রবি বিএনসিসি প্লাটুন সব সময় ক্যাডেটদের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। আশা করি সামনের দিনগুলোতেও আমাদের ক্যাডেটরা নিজেদের মেধার স্বাক্ষর রেখে YEP প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়ে সাফল্যের এই ধারা অক্ষুণ্ণ রাখবে।

নোবিপ্রবি বিএনসিসি (মেয়ে) প্লাটুনের সিইউও নুসরাত জাহান বলেন, আলহামদুলিল্লাহ, নোবিপ্রবি বিএনসিসি প্লাটুনের জন্য এটি একটি বড় প্রাপ্তি। এই প্রাপ্তির সাক্ষী হতে পেরে বেশ আনন্দিত। বিএনসিসি এমন একটি সংগঠন, যা ব্যক্তিত্ব তৈরি এবং বলাবাহুল্য এই ব্যক্তিত্বসম্পন্ন তরুণরাই দেশের ভবিষ্যৎ সম্পদ।  আহাম্মদ উল্যার প্রতি সব সময় শুভকামনা এবং ভবিষ্যতেও এমনি করে আনন্দমুখর থাকুক প্রিয় নোবিপ্রবি প্লাটুন।

নোবিপ্রবি বিএনসিসি প্লাটুনের পিইউও প্রভাষক কিউ এম সালাউদ্দিন পাঠান বলেন, আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। এটা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের জন্য অনেক গর্বের বিষয়। আশা করি ভবিষ্যতে আমাদের ক্যাডেটরা আরো এগিয়ে যাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সাহায্য ও সহযোগিতা বিএনসিসির জন্য অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?