ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৬-৫-২০২২ দুপুর ১২:৩৫
ঠাকুরগাঁও সদর উপজেলায় প্রথমপর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। এবার আগামী তিন বছরের মধ্যে যারা ভোটার হওয়ার যোগ্য (১৮ বছর) হবেন, তাদের তথ্য সংগ্রহ করা হবে। সে হিসাবে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, এই হালনাগাদ কার্যক্রমে তাদের তথ্য সংগ্রহ করা হবে।
 
বৃহসপতিবার (২৬ মে) সদরের গড়েয়ার ৪নং ওয়ার্ডে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। এ সময় সাধারণ মানুষের অনেক বেশি ভিড় লক্ষ্যে করা যায় ভোটার হওয়ার জন্য। ভোটার তালিকায় নিজের নাম তোলার জন্য সকলে উৎসুকভাবে অংশগ্রহণ করেন। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), মা-বাবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ইউটিলিটি (পানি, বিদ্যুৎ, গ্যাস) বিলের কপি প্রয়োজন হবে।
 
নির্বাচন অফিস সূত্রমতে, সদর উপজেলায় বর্তমান ভোটার ৪ লাখ ৫৫ হাজার ৭৭৯ জন। সম্ভাব্য বৃদ্ধির লক্ষ্যমাত্রা ৩৪ হাজার ১৭৮ জন। ১০ মে ছবি তোলার কার্যক্রম শুরু হয়ে ১৩ আগস্ট পর্যন্ত চলবে। নির্বাচন কমিশনের পক্ষে ১৯৮ জন তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। তাদের তদারকি করার জন্য ৪১ জন সুপারভাইজার নিয়োজিত রয়েছেন।
 
ভোটার তালিকায় নাম তুলতে আসা ওই এলাকার মফিজুল, রহমত, জিল্লুরসহ অনেকে বলেন, খুব সহজে ভোটার তালিকায় নিজের নাম দিতে পারছি। বাসায় এসে ভোটার তালিকায় নাম নিচ্ছে। ঘরে বসে ডিজিটাল সেবা পাচ্ছি আমরা। এজন্য সরকারকে ধন্যবাদ জানান তারা।
 
তথ্য সংগ্রহের কাজ পরিদর্শন করেন জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার রেজাউল ইসলাম এবং সুপারভাইজার মাসুদ রানা।
 
জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের উদ্দেশ্য হচ্ছে একজন যোগ্য ভোটারও যেন ভোটার তালিকা হতে বাদ না পড়েন। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারেরা নিরলসভাবে পরিশ্রম করে সঠিকভাবে কাজ করে যাচ্ছেন। আমরাও কাজগুলো মনিটরিং করছি। আমরা আশা করছি আমাদের হালনাগাদ কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হবে।

এমএসএম / জামান

চাঁদপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গরুর বর্জ্য রাখার দায়ে খামারিকে জরিমানা

বাঁশখালীতে বিএনপি-আওয়ামী সিন্ডিকেটের দখলদারিত্বে ধসের মুখে মেগা বেড়িবাঁধ প্রকল্প!

বেনাপোল ইমিগ্রেশনে থামছে ল্যাগেজ সিন্ডিকেট: নেপথ্যে এআরও মোরশেদা

বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

ভূরুঙ্গামারীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানায় মামলা দায়ের

মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বারহাট্টায় সড়কে ইট-সুরকি রেখে চলাচলে প্রতিবন্ধকতা, ৫ জনকে জরিমানা

নড়াগাতীতে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ পালানো আসামি গ্রেফতার

বাকেরগঞ্জে দোয়া মাহফিলের ব্যানারের সামনে নৃত্য পরিবেশনের অভিযোগ

একটি ইটের সড়কও নেই, মাটির পথেই যুগের পর যুগ চাউলখোলার মানুষ

ধামরাইয়ে বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

টুঙ্গিপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

বরগুনায় ডাব পাড়তে গিয়ে শিক্ষার্থী আহত, শিক্ষকদের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ