যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মে) সকাল সোয়া ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের বীরপাশা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ওসি সুখেন্দ্র বসু জানান, সিলেট অভিমুখী দিগন্ত পরিবহনের এক যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা অভিমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে গিয়ে পড়ে। এ ঘটনায় ঘটনাস্থলেই মাইক্রোবাসের এক আরোহী নিহত হন। এছাড়া আহত হন আরো কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এমএসএম / জামান
কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক বোরহান আনিসকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ২ লাখ টাকা অনুদান
পাটগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু ও মোটরসাইকেল আটক
তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ
ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে আটক ৩
তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে লালমনিরহাটে রেইজ প্রকল্পের আউটরিচ সভা
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
ফুলবাড়ীয়ায় যুবদল নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় আবেদন
নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার
ভূরুঙ্গামারীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পটিয়ায় গরু চুরি করে জবাই, সিএনজিচালক আটক
মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র্যালি
আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বড়াইগ্রামে প্রাচীন ঐতিহ্যবাহী ‘রামাগাড়ী কাচারীঘর’-এর সম্পত্তি জবরদখল
Link Copied