মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন
দৈনিক ভোরের কাগজে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের জেরে প্রকাশক সাবের হোসেন চৌধুরী এমপি, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন, সিনিয়র রিপোর্টার মুহম্মদ রুহুল আমিন এবং কুমিল্লার প্রতিনিধি ভোরের কাগজ প্রতিবেদক এম ফিরোজ মিয়ার বিরুদ্ধে কুমিল্লা জজকোর্টে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছেন বাউফলে কর্মরত সাংবাদিকরা। বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় বাউফল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।
বাউফল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে ভোরের কাগজের সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা অনতিবিলম্বে নিঃশর্তভাবে প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন- বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি জনকণ্ঠের সংবাদদাতা কামরুজ্জামান বাচ্চু, সংবাদ প্রতিদিনের প্রতিনিধি প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন, অবজারভারের প্রতিনিধি আরেফিন সহিদ, প্রেসক্লাবের নির্বাহী সদস্য নয়া দিগন্তের প্রতিনিধি আসাদুজ্জামান সোহাগ, প্রথম আলোর প্রতিনিধি এবিএম মিজানুর রহমান, দৈনিক জনতার প্রতিনিধি জহিরুল হক ভূঁইয়া, ভোরের কাগজ ও বাংলাদেশ টুডের বাউফল প্রতিনিধি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি অতুল চন্দ্র পাল প্রমুখ।
ভোরের কাগজের বাউফল প্রতিনিধি অতুল চন্দ্র পাল তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২০১৮ সালের ৯ জানুযারি দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের নাম রযেছে। তাকে নৌকার মনোনয়ন দেয়া হয়।
কুমিল্লার ভোরের কাগজ প্রতিবেদক এম ফিরোজ ১৫ মে ‘কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কান্ডারী’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করলে রিফাত ১৭ মে কুমিল্লা জেলা ও দাযরা জজ আদালত-১-এ ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদকসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলা করেন। ওই মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত মামলা প্রত্যহারের দাবি জানানো হয়।
এমএসএম / জামান
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার