ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ক্লিনিকে ডাক্তারের ভুল চিকিৎসা, প্রাণ হারালো মা ও নবজাতক


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৫-২০২২ দুপুর ৪:৩২

টাঙ্গাইলের ভূঞাপুরে অনুমোদনহীন অবৈধ বেসরকারি একটি ক্লিনিকে সরকারি ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতি মাসহ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে টাঙ্গাইল জেলা স্বাস্থ্য বিভাগ।

ওই কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডা. ফজল আবুল মোহাম্মদ সাহাবুদ্দিন খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২৫ মে) রাতে ভূঞাপুর উপজেলা পৌর শহরের কাঁচা বাজারে অবৈধ মা ক্লিনিক এন্ড হাসপাতালে অপারেশন থিয়েটার (ওটিতে) ডাক্তারের ভুল চিকিৎসায় লাইলী বেগমসহ (৩০) নবজাতক মারা যায় বলে দাবি করেছে স্বজনরা।

এ ঘটনার পর তাৎক্ষণিক ক্লিনিকের মালিক, কর্মরত চিকিৎসক ও নার্সরা মরদেহ রেখে পালিয়ে যায়। লাইলী উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি গ্রামের আতোয়ার হোসেনের স্ত্রী।

এ ঘটনায় ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল মামুন বলেন, রোগীকে মা ক্লিনিকে আনার পর তার উচ্চ রক্তচাপ দেখা দেয়। এসময় অপারেশনের আগেই রোগীর বমি শুরু হয়। একপর্যায়ে সে মারা যায়।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, বুধবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল ওই ক্লিনিকে পুলিশ পাঠানো হয়। তার আগেই ক্লিনিকের মালিক রফিকুল ইসলাম, চিকিৎসক ও নার্স পালিয়ে যায়। পরে মরদেহ উদ্ধার করে রাতেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, প্রসূতি নারী ও নবজাতক মৃত্যুর ঘটনায় সরকারি হাসপাতালের কোন চিকিৎসক জড়িত থাকলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডা. ফজল আবুল মোহাম্মদ সাহাবুদ্দিন খান বলেন, ঘটনা তদন্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী কনসালট্যান্ট ডা. ফারহানা পারভীনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া ওই ক্লিনিক পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত প্রকাশ, গত বুধবার (২৫ মে) বিকেলে লাইলী বেগমের প্রসব যন্ত্রণা হলে তার স্বজনরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্মরত মেডিকেল অফিসার ডা. রুপক রোগীর শারিরীক অবস্থা খারাপ থাকায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

এরপর সেখানে থাকা ক্লিনিকের দালাল শামছু রোগীর স্বজনদের কম টাকায় সিজার করানোর কথা বলে মা ক্লিনিক এন্ড হাসপাতালে নিয়ে যায়। এরপর ক্লিনিকে ভর্তি করা হয়। রাত ৮টার দিকে রোগীকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। 

ওই ক্লিনিকের সার্জারি চিকিৎসক ও ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এনামুল হক সোহেল ও অ্যানেস্থিসিয়ার চিকিৎসক ডা. আল মামুন অস্ত্রপচার শুরু করেন। রাত ১০ টার দিকে রোগী অপারেশন টেবিলেই মারা যায়।

এ ঘটনা ধামাচাপা দিতে স্বজনদের না জানিয়ে রোগীর মরদেহ অ্যাম্বুলেন্সে উঠিয়ে টাঙ্গাইলে পাঠিয়ে দেয়ার সময় স্বজন ও স্থানীয়রা বাঁধা দেয়। পরে কৌশলে ক্লিনিক মালিক রফিকুল ইসলাম, কর্মরত চিকিৎসক ও নার্সরা পালিয়ে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা