ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

আশুগঞ্জে আশুগঞ্জে ভূমিদস্যু আনার কলি বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন ও মহাসড়ক অবরোধ


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৬-৫-২০২২ দুপুর ৪:৩২
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আলোচিত মহিলা লীগ নেত্রী আনার কলি কর্তৃক রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২৬ মে) বেলা ১১টার দিকে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় বিশাল মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেন তারা। এতে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে প্রায় এক ঘন্টা 
যানজটের সৃষ্টি হয়। মানববন্দনে বক্তব্য রাখেন,অভিভাবক সদস্য ও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবু মুসা, সেলিম রেজা, দশম শ্রেণীর ছাত্রী বর্ষা আক্তার, শাকিলা ইসলাম, সাদিয়া ইসলাম মোনা, নুসরাত জাহান তিশা ও রক্সি প্রমুুখ। এ সময় ছাত্রলীগ যুবলীগ ও শ্রমিক লীগের অনেকেই সংহতি প্রকাশ করেছেন। মানববন্দনে বক্তারা বলেন, করোনা কালে স্কুল বন্ধ থাকায় ভূমি সন্ত্রাসী আনার কলি রাতের আধারে সন্ত্রাসী কায়দায় স্কুলের জায়গা জবরদখল করে নেই । অবিলম্বে স্কুলের জায়গা উদ্ধার ও আনার কলিকে গ্রেপ্তার করতে হবে। অন্যথা সকল স্কুলের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে আনার কলি কে গ্রেফতার করতে বাধ্য করা হবে।মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তারা আরো বলেন, আমরা আলোকিত মানুষ হতে চাই আপনি আমাদের মা, আমরা রাস্তায় থাকতে চাই না। এসময় স্কুলের জায়গা উদ্ধার ও আনার কলির গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা শতাধিক ব্যানার, পেস্টুন ও প্লেকার্ড প্রদর্শন করেন। জানা যায় করোনা কালে স্কুল বন্ধ থাকার সময় দুই বছরের মধ্যে  আনার কলি নামের এক নারী নেত্রী স্কুলের জায়গা ও খেলার মাঠ জোরপূর্বক দখল করে ফেলে। 
এর আগে ১৮ মে আনার কলি নামে ওই মহিলা লীগ নেত্রীর দখলকাণ্ডের ঘটনা অনুসন্ধান করতে গিয়ে তোপের মুখে পড়েন আশুগঞ্জ উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা এছাড়াও তোপের মুখে পড়েন সময় টিভির ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো প্রধান উজ্জল কুমার চক্রবর্তী,দৈনিক ঢাকার ডাক পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া  জেলা প্রতিনিধি হাসান জাবেদ, যায়যায়দিনের আশুগঞ্জ প্রতিনিধি সাদেকুল ইসলাম সাচ্চু,ও সময় টিভির চিত্রসাংবাদিক জুয়েলুর রহমানসহ আরো অনেকেই।
সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনকালে আনার কলি প্রকাশ্যে হুমকীদেয় তাদের চাঁদাবাজি ও নারী নির্যাতনের মামলা দিয়ে শায়েস্তা করবেন। পরে প্রশাসনের কর্মকর্তাদের মতো সময় সংবাদের প্রতিবেদক ও একটি সাধারণ ডায়েরি করেন আশুগঞ্জ থানায়।
এ অবস্থায় আশুগঞ্জ থানায় ওই নারী নেত্রীর বিরুদ্ধে আলাদা দুটি জিডি করা হয়েছে। এদিকে মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে উপজেলা প্রশাসন এবং সাংবাদিকের জিডি করার বিষয়টি টক অব দ্য আশুগঞ্জে পরিণত হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও আশুগঞ্জের প্রভাবশালী নেত্রী আনার কলি সম্প্রতি স্থানীয় রওশন আরা জলিল বালিকা উচ্চবিদ্যালয় সংলগ্ন সোনারামপুর মৌজায় ১১৮৮ বর্গফুট জায়গা রেলওয়ের কাছ থেকে ইজারা নেন। শর্ত মৎস্য, কৃষি ও নার্সারি করার। কিন্তু এসবের ছিটেফোঁটাও নেই সেখানে। বরং উল্টো ইজারার শর্ত ভঙ্গ করে আনার কলি সেখানে বাণিজ্যিক মার্কেট তৈরি করছেন। পরিবেশ আইনকে বৃদ্ধা আঙুল দেখিয়ে রেলওয়ের জলাশয় বালি দিয়ে ভরাট করেছেন। সেখানে তিনি বাণিজ্যিকভাবে মার্কেটের অবকাঠামো তৈরি করছেন তিনি।এদিকে গত ৩০ এপ্রিল সরকারি জলাশয় ভরাট করা হচ্ছে–এমন খবরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল হক ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি অবৈধভাবে জলাশয়ে মাটি ভরাটের কাজে বাধা দেন।
এ সময় সেখানে থাকা আনার কলি ও তার সাথে থাকা অজ্ঞাতনামা আরও ২-৩ জন সহকারী কমিশনারকে (ভূমি)কে  অকথ্য ভাষায় গালিগালাজসহ সরকারি কাজে বাধা দেন। এ ঘটনায় সহকারী কমিশনারের পক্ষে নাজির মনিরুজ্জামান বাদী হয়ে গত ৩০ এপ্রিল আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু