ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ডামুড্যায় পুলিশের উদ্যোগে পুলিশ শিক্ষার্থী রাউন্ডটেবিল কনফারেন্স অনুষ্ঠিত


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ২৬-৫-২০২২ বিকাল ৭:২৩

শরীয়তপুরের ডামুড্যায় পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামানের দিক নির্দেশনায় বিট পুলিশের প্রো-এজটিভ পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের নিরাপদ সমাজ গঠনে ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, ও জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুলিশ-শিক্ষার্থী রাউন্ডটেবিল কনফারেন্স আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুর ১টায় উপজেলার ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিট পুলিশ ডামুড্যা থানার উদ্যোগে এই ব্যাতিক্রমী আয়োজন করেন।

ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ।

অনুষ্ঠানে  বিদ্যালয়ের সাবেক স্টুডেন্ট ক্যাবিনেট সীমান্ত হাসান প্রিয় এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক  শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দীন, এসআই সজল কুমার পাল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ নিরাপদ সমাজ গঠনে ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, ও জঙ্গীবাদ বিরোধীসহ নানাবিধ সমস্যা সম্পর্কে আলোচনা করেন।

পরে শিক্ষার্থীদের মাঝে বিনোদন মুলক "স্মৃতি পরীক্ষা" এর ব্যবস্থা করেন। স্মৃতি পরীক্ষায় প্রায় ৫০জন শিক্ষার্থী ব্যাপক আনন্দ -উচ্ছ্বাস নিয়ে অংশগ্রহন করেন। স্মৃতি পরীক্ষা বিভিন্ন জিনিসপত্র একটি তোয়ালের মধ্যে রেখে দিয়ে তাদের কে দেখানো হয় পরবর্তীতে আবার তোয়ালে দিয়ে জিনিসপত্র ঢেকে দিয়ে দুই মিনিটের মধ্যে প্রদর্শিত জিনিস পত্রের নাম লিখতে দেয়া হয়। সর্বোচ্চ সংখ্যক জিনিসের( আইটেম) নাম যারা লিখতে পেরেছে তারা প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করেন। বিজয়ীদের মাঝে প্রধান অতিথি অফিসার ইনচার্জ শরীফ আহমেদ পুরস্কার তুলে দেন।

এসময় শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ে এমন সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য ডামুড্যা থানা বিট পুলিশ কে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

এমএসএম / এমএসএম

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া