পঞ্চগড়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার
পঞ্চগড়ে বাবলু (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৬ মে) সকালে তেঁতুলিয়া উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিহত বাবলু ওই এলাকার মৃত আরফান আলীর ছেলে।এ ঘটনায় সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য জমির (৩৫) নামের এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহতের পরিবারের অভিযোগ,ফজরের আযানের আগে নিহতের চাচাতো ভাই জমির আলী বাড়িতে এসে জরুরী কথা আছে বলে ডেকে ঘরের বাইরে নিয়ে যায়। অনেক পরেও ফিরে না আসায় সকালে খুঁজতে থাকি। পরে চা-বাগানের ধারে একটি কাঠাল গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোনের সহযোগিতায় পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের জের নিহতের সাথে বিল্লু, বেলাল, দুলাল, আল আমিন, জামাল, জব্বার, কাজল, জমির আলীদের সাথে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সন্দেহজনক হওয়ায় জমির আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।নিহতের পরিবারের পক্ষে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied