কয়রায় ৩৫ বছর ধরে তৃষ্ণার্ত মানুষের প্রাণ জুড়াচ্ছে গোলাম রব্বানির শরবত
বৈশাখের আগুন ঝরাচ্ছে আকাশ। গরমের তাপে অতিষ্ঠ জনজীবন। প্রখর রোদে দুপুরের বাইরে তাকালেই ঝলসে যায় চোখ। তপ্ত দুপুরের গরমের তীব্রতায় নাগরিক জীবন এখন চরম বিপর্যস্ত। রোদের তেজের সাথে পাল্লা দিয়ে বাড়ছে গরমের তীব্রতাও। বৈশাখে বিস্তীর্ণ জনপদে বাড়ছে রোদের প্রখরতা।
ঠিক এমন গরমের সময় শরবতের কথা শুনলেই ভেতর থেকে চলে আসে এক প্রশান্তির বার্তা। সারাদিনের ক্লান্তি আর অবসাদ ভাব কাটাতে শরবতের যেন কোনো বিকল্পই নেই। এমন পরিবেশে তেমনই এক প্রশান্তি এনে দিচ্ছে গোলাম রব্বানির বনজ (গাছ-গাছালি) শরবত।
গোলাম রব্বানি খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নের ৪নং কয়রা গ্রামের বাসিন্দা। দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি এই শরবত বিক্রি করছেন। বিভিন্ন প্রজাতির বনজ ও গাছ দিয়ে তিনি এই শরবত তৈরি করে থাকেন। ঢাকা, খুলনা ও দেশের বিভিন্ন স্থানে প্রথম ১০ বছর ও কয়রা সদরের মধুর বড় সংলগ্ন ২৫ বছর একাধারে শরবত বিক্রি করে যে অর্থ আয় হয়, তা দিয়েই চলে গোলাম রব্বানির সংসার। তার ১ মেয়ে ও ২ ছেলে রয়েছে৷ শরবত বিক্রি করে তিনি ১ ছেলে ও ১ মেয়েকে বিবাহ দিয়েছেন।
গোলাম রব্বানি বলেন, আমি ৩৫ বছর ধরে এই শরবত তৈরি করে বিক্রি করছি। আমি আখের গুড়, তুতমা, ইউসুফগুল, ইউসুফগুলের ভুসি, শাহিদানা, তোকমা দানা, তালমাধনা, অ্যালেভেরা ও উলটকম্বল দিয়ে এই শরবত তৈরি করি। এই শরবতের অনেক চাহিদা রয়েছে। বিশেষ করে গ্যাস্ট্রিক ও আমাশয় রোগের নিরাময় হয় আমার শরবতে। প্রখর রোদে বা তীব্র গরমে এই শরবতের চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। কিন্তু করোনার সময় চাহিদা অনেক কম ছিল। ওই সময় বউ, ছেলে-মেয়ে নিয়ে খুবই কষ্টে দিনযাপন করেছি ।
শরবত পানকারী সাদ্দাম হোসেন, উত্তম গোস্বামী, সবুজ সিকদার, পলাম, ডা. তানিয়া, আল-আমিন বলেন, আমরা প্রায়ই এখানে শরবত খেতে আসি। এই শরবত খেয়ে আমাদের এখন পর্যন্ত কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। বরং যখন খাই তখন অনেক তৃপ্তি পাই।
জামান / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’