ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেটের স্ত্রীর রহস্যজনক মৃত্যু
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাসের স্ত্রী অনামিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাসের স্ত্রী অনামিকা সরকারের (২১) মারা যান। বৃহস্পতিবার (২৬ মে) দিনগত রাতে ডিএমপির তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, অনামিকার স্বামী ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (২৬ মে) রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে অনামিকা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমরা জানতে পেরেছি তিনি আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা আমরা এখনো জানি না। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় নিহতের পরিবার এখন পর্যন্ত থানায় মামলা করতে আসেনি জানিয়ে ওসি অপূর্ব হাসান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ একটি অপমৃত্যুর মামলা করেছে। এ বিষয়ে আমাদের তদন্ত চলমান। তবে অনামিকার পরিবারের দাবি, তাকে বিষাক্ত কিছু খাইয়ে হত্যা করেছেন রাজ কুমার বিশ্বাস।
অনামিকার কাকা সাংবাদিকদের বলেন, আমাদের ধারণা অনামিকাকে বিষাক্ত কোনো কিছু খাইয়ে মেরে ফেলেছে।ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশিষ কুমার চক্রবর্তী সাংবাদিকদের বলেন, অনামিকার দুইবার হার্ট অ্যাটাক হয়, তবে আত্মহত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি।অনামিকার পরিবার সূত্রে জানা যায়, রাজ কুমার ও অনামিকার বিয়ে হয় ২০১৯ সালে।
এর আগে গত রোববার (২২ মে) ব্রাহ্মণবাড়িয়া শহরের ফারুকী পার্ক সংলগ্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাসের সরকারি ডরমেটরিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অনামিকা। পরে তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে জেলা সদর হাসপাতালে, এরপর জেলা শহরের নিউ ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়।ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ের নিউ ল্যাব এইড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সাহেদ মিয়া বাবুল বলেন, প্রথমে ম্যাজিস্ট্রেট সাহেবের স্ত্রীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মুমূর্ষু অবস্থায় নিয়ে আসা হয়। পরে আমাদের হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এরপর গত ২৩ মে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied